বৃহস্পতিবার | ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:০৯

নারায়ণগঞ্জ  বৃহস্পতিবার | ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ৩০শে রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায় দুই পরিবহনকে জরিমানা
ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায় দুই পরিবহনকে জরিমানা
  সর্বশেষপ্রধান সংবাদঅর্থ ও বাণিজ্যআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

সিদ্ধিরগঞ্জ  প্রতিনিধি
‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শিমরাইল মোড় ও কাঁচপুর এলাকায় বিভিন্ন বাস কাউন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুইটি পরিবহনকে ৮ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়েছে।

‎মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিগঞ্জের শিমরাইল মোড় ও কাচপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

‎বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক।

‎র‍্যাব জানায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ থেকে দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াতকারী দূরপাল্লার যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি অর্থ আদায়ের অভিযোগ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে জনমনে অসন্তোষ ও উদ্বেগ তৈরি হলে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা। পরে জেলা প্রশাসনের সঙ্গে যৌথভাবে সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড ও কাঁচপুর এলাকায় বাস কাউন্টারগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

‎র‍্যাব-১১ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক জানান, অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়ায় নীলাচল পরিবহনকে ৪ হাজার ৩০০ টাকা এবং ইকোনো পরিবহনকে ৪ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়, যা মোট ৮ হাজার ৫০০ টাকা। ঈদযাত্রায় যাত্রীদের ভোগান্তি কমাতে এবং নির্ধারিত ভাড়া নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   নারায়ণগঞ্জে এম. আর. এম ফোর্স সিকিউরিটি সার্ভিস লিমিটেডের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত    ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায় দুই পরিবহনকে জরিমানা    নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশে হামলার ঘটনায় রাকিব ও সিস্টার আটক    ফতুল্লায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু    নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ    বন্দর প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত    রূপগঞ্জকে মাদককারবারিদের ধাওয়া, বিদেশী পিস্তল সহ আটক    অস্ত্র সহ শীর্ষ সন্ত্রাসী দিপু র‍্যাবের জালে বন্দী    সিদ্ধিরগঞ্জে খাল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার    পুলিশকে দেশি অস্ত্র দেখিয়ে বিদেশি অস্ত্র ছিনিয়ে নিল ছিনতাইকারীরা    সোনারগাঁয়ে চার ব্যবসায়ীকে জরিমানা    মোটরসাইকেলযোগে ছিনতাইকালে গণপিটুনিতে একজন নিহত    ধর্ষনের চেস্টার যুবক গ্রেফতার    নারায়ণগঞ্জে কুপনোর দুদিন পরে যুবকের মৃত    সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই