শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:৫৪

নারায়ণগঞ্জ  শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     অস্ত্র সহ শীর্ষ সন্ত্রাসী দিপু র‍্যাবের জালে বন্দী
অস্ত্র সহ শীর্ষ সন্ত্রাসী দিপু র‍্যাবের জালে বন্দী
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬

বন্দর প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা এলাকা থেকে ১৮ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী মো: দিপু (৩২) কে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

বুধবার দুপুরে র‍্যাব-১১ প্রেস বিজ্ঞপ্তি দিয়ে তথ্য নিশ্চিত করেছে।
এ-র আগে মঙ্গলবার (১০ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে পূর্ব চাঁনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেপ্তার দিপু বন্দর থানার মদনপুর ইউনিয়নের পূর্ব চাঁনপুর গ্রামের মুইচা কালাম ওরফে আবু কালামের ছেলে।
র‍্যাব জানায়, অভিযানের সময় দিপুর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল, দুটি ছুরি এবং কয়েকটি লোহার পাইপ উদ্ধার করা হয়। পরে তাকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে বন্দর থানায় অন্তত ১৮টি মামলা রয়েছে। এর মধ্যে একটি অস্ত্র, একটি হত্যা, আটটি হত্যা চেষ্টা, একটি ডাকাতি, একটি অপহরণ, তিনটি চাঁদাবাজি ও দুটি মাদক মামলা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বন্দর ও আশপাশের এলাকায় দিপু দীর্ঘদিন ধরে একটি সশস্ত্র বাহিনী গড়ে তুলে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। মাদক ব্যবসা, চাঁদাবাজি, জমি দখল ও এলাকায় আধিপত্য বিস্তারসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। নতুন স্থাপনা নির্মাণ, নদীপথে পণ্য পরিবহন এবং ব্যবসা-বাণিজ্যের সঙ্গে জড়িতদের কাছ থেকে তার বাহিনীর সদস্যরা নিয়মিত চাঁদা আদায় করত বলে অভিযোগ রয়েছে।
এ ছাড়া শীতলক্ষ্যা নদীর বিভিন্ন পয়েন্টে পণ্যবাহী ট্রলার ও বাল্কহেড থেকে চাঁদা আদায় এবং স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে মাসোহারা আদায়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এলাকায় মাদক কারবার নিয়ন্ত্রণে রেখে গাঁজা, ইয়াবা ও ফেনসিডিল বিক্রির একটি নেটওয়ার্ক গড়ে তুলেছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
র‍্যাব জানায়, দিপু ও তার সহযোগীদের আইনের আওতায় আনতে দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল। গ্রেপ্তার দিপুর বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   নারায়ণগঞ্জে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল দপ্তরির মৃত্যু, আহত ২    সোনারগাঁয়ে এনসিপি নেতা রাস্তা বন্ধ করার অভিযোগ প্রতিবাদ করায় বাড়িঘর ভাংচুর ও লুটপাট    মোবাইলের জন্য বাবাকে কুপিয়ে আহত করল ছেলে    নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার    নারায়ণগঞ্জের মাসদাইরে পুলিশের উপর হামলা, ইয়াবা ও হেরোইন নিয়ে নারীসহ ৩ জন আটক    ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় ট্রাক চালকে হত্যা    শিশুকে ধর্ষনের অভিযোগে ৪৮ বছরের আনোয়ার গ্রেফতার    রূপগঞ্জে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার ৩    সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিক গোডাউন থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার    ৬ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক    আড়াইহাজারে মাটি কাটার দ্বন্দ্বে বিএনপি নেতা খুন, আটক ৪, সড়ক অবরোধে ভাঙচুর    বন্দরে মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের অফিসে ‘সাগর বাহিনী’র তান্ডব: হত্যার চেষ্টা ও লুটপাট    বন্দর থানা পুলিশের অভিযানে বালু জুয়েল হত্যা মামলার দুই আসামি গ্রেফতার    রূপগঞ্জে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলা    ফতুল্লায় রোলিং মিলে আগুনের ফুলকিতে ৪জন শ্রমিক দগ্ধ    সোনারগাঁয়ে দশ টাকা চাদার জন্য প্রান দিল অটো চালক    ভূমি সেবা গ্রহণে সবাইকে সচেতন থাকতে হবে :ইউএনও শিবানী সরকার    ফায়ার সার্ভিসে আসছে ২০ নতুন স্টেশন, ১০০ অ্যাম্বুলেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী    বন্দরে দিন দুপুরে দূর্বৃত্তদের সন্ত্রাসী হামলায় ২ সন্তানের জনক জুয়েল নিহত     ফতুল্লায় সিনিয়র জুনিয়র নিয়ে দন্ধে কিশোরগ্যাংয়ের সংঘর্ষ, দুইজনকে কুপিয়ে জখম