শুক্রবার | ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:৫৩

নারায়ণগঞ্জ  শুক্রবার | ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     কাঁচপুরে যাত্রীবেশে বাসে আগুন, মুহূর্তেই পুড়ে ছাই ‘মামা-ভাগিনা’ পরিবহন
কাঁচপুরে যাত্রীবেশে বাসে আগুন, মুহূর্তেই পুড়ে ছাই ‘মামা-ভাগিনা’ পরিবহন
  সর্বশেষ • প্রধান সংবাদ • রাজনীতি • আইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

সোনারগাঁ  প্রতিনিধি
নারায়ণগঞ্জের কাঁচপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজের ঢালে যাত্রীবেশে একটি লোকাল বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এতে ‘মামা-ভাগিনা’ পরিবহনের একটি বাস সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। তবে চালক ও যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যেতে সক্ষম হওয়ায় এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে যাত্রী ওঠানামার সময় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সায়েদাবাদ থেকে কুমিল্লার গৌরীপুর রুটে ‘পাহাড়িকা’ ব্যানারে চলাচল করে মামা-ভাগিনা পরিবহনের বাসটি। সকালে যাত্রী নিয়ে গৌরীপুরের উদ্দেশে রওনা হওয়ার পর কাঁচপুর ব্রিজের পাশে যাত্রী ওঠানোর জন্য বাসটি থামানো হয়। এ সময় সাধারণ যাত্রীর ছদ্মবেশে এক দুর্বৃত্ত বাসে ওঠে। পরে বাসের পেছনের অংশে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত নেমে পালিয়ে যায়।
মুহূর্তের মধ্যেই আগুন বাসের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এ সময় বাসে থাকা চালক ও যাত্রীরা দ্রুত নেমে নিজেদের প্রাণ রক্ষা করেন। আগুনের ঘটনায় মহাসড়ক এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজে সহায়তা করেন। তবে আগুনের তীব্রতায় বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল রানা জানান, যাত্রীবেশে এক দুর্বৃত্ত বাসের পেছনের অংশে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। চালক ও যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হচ্ছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   বন্দরে পুকুর থেকে কুমির উদ্ধার    বাংলাদেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা হচ্ছে : আশা    কাঁচপুরে যাত্রীবেশে বাসে আগুন, মুহূর্তেই পুড়ে ছাই ‘মামা-ভাগিনা’ পরিবহন    ফতুল্লায় সন্ত্রাসী হামলার ঘটনার মোবাইল ফোনে ভিডিও ধারণ করায় যুবককে কুপিয়ে হত্যা    বিএনপি অস্থায়ী কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ আসামি ৯৮    ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে চাকরির প্রলোভন, টাকা আত্মসাতের অভিযোগে বাবা-মেয়ে গ্রেপ্তার    সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত    আপনারা আমাদের কলবের চিকিৎসক: আশা    রূপগঞ্জে নতুন পৌরসভার পথে ভুলতা-গোলাকান্দাইল    রূপগঞ্জে ইয়াবা ও এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৫    নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সক্রিয় সদস্য ও অর্থ জোগানদাতা রিগ্যান গ্রেফতার    সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ তিনজন গ্রেপ্তার, উদ্ধার দুটি মোবাইল    রূপগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে পায়ের রগ কাটার অভিযোগ উঠেছে মাদক বিক্রেতাদের বিরুদ্ধে    গার্মেন্টসশিল্প ধ্বংস করে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা হচ্ছে: দিপু ভূঁইয়া    নারায়ণগঞ্জে শহীদ –বাপ্পীর সেকেন্ড ইন কমান্ড অস্ত্র গুলি সহ রাজন গ্রেফতার    আওয়ামীলীগ নিষিদ্ধ সংগঠনে দুই ভাই গ্রেফতার    যুবদলের কেউ নন জোসেফ, তাঁর প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে টিপু    নারায়ণগঞ্জে বাসের সিটের ভেতরে বিশেষ কায়দায় লুকানো ছিল ৬৯ লাখ টাকা মূল্যের মাদক : উদ্ধার করল ডিবি    নারায়ণগঞ্জে মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা, পুরস্কৃত হলেন ১২ পুলিশ সদস্য    স্ত্রী ও সন্তানকে ছুরিকাঘাতে হত্যা: হারেছকে মৃত্যুদণ্ড