শুক্রবার | ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:৫২

নারায়ণগঞ্জ  শুক্রবার | ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বাংলাদেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা হচ্ছে : আশা
বাংলাদেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা হচ্ছে : আশা
  সর্বশেষ • প্রধান সংবাদ • রাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে বন্দর উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মীদের নিয়ে শোডাউন করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিনভর বন্দর উপজেলার বিভিন্ন এলাকায় শোডাউন করেন বিএনপি নেতাকর্মীরা।

এসময় আশা বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা হচ্ছে। এটা নতুন কিছু না। যখন আমরা বিরোধীদলে ছিলাম আন্দোলন সংগ্রাম হয়েছে, বাসে আগুন দেয়া হয়েছে। আমরা বারবার বলতাম এটা আওয়ামী লীগ ছাত্রলীগ করেছে। তারা বাসে আগুন দিয়ে আমাদের নেতাকর্মীদের নাম দিচ্ছে।

তিনি বলেন, তারা বলতো বিএনপি আন্দোলন করতে পারে না। এটা বলে তারা বুঝাতো বিএনপি জ্বালাওপোড়াও করতে পারে না। আমাদের একমাত্র শক্তি হচ্ছে আল্লাহর রহমত ও জনগণের ভালবাসা। আমাদের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ ছেড়ে যাননি৷ তিনি সবসময় বলেছেন এই দেশের বাইরে আমাদের কোন ঠিকানা নেই। কখনও তিনি অন্যায় আন্দোলনকে প্রশ্রয় দেননি।

তিনি আরও বলেন, আমরা যেকোন মূল্যে এই আগ্রাসীদের বিরুদ্ধে থাকবো। আপনি পলাতক ফাঁসির আসামি। বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতো হবে। বিগত সময়ে অনেক গুপ্ত ছিল। এখন বলে আমরা না নামলে বিএনপি মোকাবিলা করতে পারবে না। আমাদের এটা প্রমাণ করতে হবে। আমাদের ঐতিহ্য আছে। আমরা এই ঐতিহ্যকে ধারণ ও লালন করি।

এসময় নারায়ণগঞ্জ মহানগর ও বন্দর উপজেলা বিএনপি, ছাত্রদল ও যুবদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   বন্দরে পুকুর থেকে কুমির উদ্ধার    বাংলাদেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা হচ্ছে : আশা    কাঁচপুরে যাত্রীবেশে বাসে আগুন, মুহূর্তেই পুড়ে ছাই ‘মামা-ভাগিনা’ পরিবহন    ফতুল্লায় সন্ত্রাসী হামলার ঘটনার মোবাইল ফোনে ভিডিও ধারণ করায় যুবককে কুপিয়ে হত্যা    বিএনপি অস্থায়ী কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ আসামি ৯৮    ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে চাকরির প্রলোভন, টাকা আত্মসাতের অভিযোগে বাবা-মেয়ে গ্রেপ্তার    সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত    আপনারা আমাদের কলবের চিকিৎসক: আশা    রূপগঞ্জে নতুন পৌরসভার পথে ভুলতা-গোলাকান্দাইল    রূপগঞ্জে ইয়াবা ও এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৫    নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সক্রিয় সদস্য ও অর্থ জোগানদাতা রিগ্যান গ্রেফতার    সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ তিনজন গ্রেপ্তার, উদ্ধার দুটি মোবাইল    রূপগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে পায়ের রগ কাটার অভিযোগ উঠেছে মাদক বিক্রেতাদের বিরুদ্ধে    গার্মেন্টসশিল্প ধ্বংস করে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা হচ্ছে: দিপু ভূঁইয়া    নারায়ণগঞ্জে শহীদ –বাপ্পীর সেকেন্ড ইন কমান্ড অস্ত্র গুলি সহ রাজন গ্রেফতার    আওয়ামীলীগ নিষিদ্ধ সংগঠনে দুই ভাই গ্রেফতার    যুবদলের কেউ নন জোসেফ, তাঁর প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে টিপু    নারায়ণগঞ্জে বাসের সিটের ভেতরে বিশেষ কায়দায় লুকানো ছিল ৬৯ লাখ টাকা মূল্যের মাদক : উদ্ধার করল ডিবি    নারায়ণগঞ্জে মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা, পুরস্কৃত হলেন ১২ পুলিশ সদস্য    স্ত্রী ও সন্তানকে ছুরিকাঘাতে হত্যা: হারেছকে মৃত্যুদণ্ড