মঙ্গলবার | ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৬:০২

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ৭ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে চাকরির প্রলোভন, টাকা আত্মসাতের অভিযোগে বাবা-মেয়ে গ্রেপ্তার
ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে চাকরির প্রলোভন, টাকা আত্মসাতের অভিযোগে বাবা-মেয়ে গ্রেপ্তার
  সর্বশেষ • প্রধান সংবাদ • আইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি
সরকারি গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে সরকারি চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ২৮ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে বাবা-মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার দুজন হলেন লাকী আক্তার (৩২) ও তার বাবা আমজাদ হোসেন (৬০)। তাদের বিরুদ্ধে অভিযোগ, ভুয়া নিয়োগপত্র তৈরি করে এক যুবককে এনএসআইয়ের ফিল্ড অফিসার সাজিয়ে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে তথ্য সংগ্রহের কাজেও ব্যবহার করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ফতুল্লার দেওভোগ এলাকার দাতা সড়ক থেকে তাদের দুজনকে একই সময়ে গ্রেপ্তার করে ফতুল্লা মডেল থানা পুলিশ। ভুক্তভোগী ব্যবসায়ী মো. নিজাম উদ্দিন (৬৬) এ ঘটনায় থানায় এজাহার দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, নিজাম উদ্দিন পরিবার নিয়ে ফতুল্লার পশ্চিম দেওভোগ এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন এবং থান কাপড়ের ব্যবসা করেন। ২০২১ সালের প্রথম দিকে তার মেয়ের জামাই খায়রুল ইসলাম রয়েলের মাধ্যমে লাকী আক্তারের সঙ্গে পরিচয় হয়। পরিচয়ের পর লাকী নিজেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দেন। সরকারি বিভিন্ন দপ্তরে ভালো যোগাযোগ রয়েছে দাবি করে জনপ্রতি ১০ লাখ টাকার বিনিময়ে সরকারি চাকরি দেওয়ার প্রস্তাব দেন তিনি।
নিজাম উদ্দিনের ছেলে মো. আবিদ হোসেন, মেয়ে নির্ঝনা আক্তার ও ছেলের স্ত্রী নিলা মনি আক্তার ডিগ্রি পাস হওয়ায় তাদের চাকরির ব্যবস্থা করতে লাকীর সঙ্গে কথাবার্তা চূড়ান্ত করেন তিনি। ছেলেকে এনএসআইতে এবং মেয়ে ও ছেলের স্ত্রীকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে চাকরি দেওয়ার কথা হয়। এ সময় লাকীর বাবা আমজাদ হোসেনও তার মেয়ে এনএসআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং টাকা দিলে সরকারি চাকরির ব্যবস্থা করতে পারবেন বলে আশ্বস্ত করেন।
এজাহারে বলা হয়, ২০২১ সালের ১০ মে বিকেল সাড়ে ৩টার দিকে ফতুল্লার পশ্চিম দেওভোগে নিজাম উদ্দিনের ভাড়া বাসায় সাক্ষীদের উপস্থিতিতে লাকী আক্তারকে প্রথম দফায় নগদ ৫ লাখ টাকা দেওয়া হয়। টাকা গ্রহণের পর লাকী ২০২৫ সালের মধ্যে তিনজনের নিয়োগপত্র দেওয়ার প্রতিশ্রুতি দেন। নিয়োগপত্র পাওয়ার পর বাকি টাকা নেওয়ার কথা জানান তিনি। একই সঙ্গে লাকী চাকরি দিতে ব্যর্থ হলে তার বাবা আমজাদ হোসেন টাকা ফেরত দেবেন বলেও আশ্বাস দেন।
পরবর্তীতে ২০২৫ সালের ১৬ ডিসেম্বর আবিদ হোসেনের নামে এনএসআইয়ের ফিল্ড অফিসার পদে একটি নিয়োগপত্র দেন লাকী। নিয়োগপত্রে ২০২৬ সালের ১১ জানুয়ারি সকাল ৯টায় ঢাকার সেগুনবাগিচায় সংস্থাটির মহাপরিচালকের কার্যালয়ে যোগদানের সময় উল্লেখ ছিল। তবে নির্ধারিত তারিখে সেখানে যেতে হবে না, তিনি নিজেই বিষয়টি ব্যবস্থা করবেন বলে আবিদকে জানান লাকী।
এভাবে ২০২১ সালের ১০ মে থেকে ২০২৬ সালের ৫ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সময়ে চাকরি দেওয়ার কথা বলে লাকী ও তার বাবা মিলে নিজাম উদ্দিনের কাছ থেকে মোট ২৮ লাখ ৫০ হাজার টাকা গ্রহণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, নিয়োগপত্র পাওয়ার পর প্রায় চার-পাঁচ মাস ধরে আবিদকে এনএসআইয়ের ফিল্ড অফিসার পরিচয়ে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে নিয়ে তথ্য সংগ্রহের কাজ করাতেন লাকী। আবিদকে জানানো হতো, তার প্রশিক্ষণ চলছে। তবে গত ৯ জুলাই দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থানকালে রাজশাহী মহানগর পুলিশের রাজপাড়া থানা পুলিশ আবিদকে ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে আটক করে। এ ঘটনায় তার বিরুদ্ধে রাজপাড়া থানায় ১৭০ ও ১৮৬ ধারায় মামলা হয়।
ছেলে গ্রেপ্তারের পর নিয়োগপত্রের সত্যতা নিয়ে সন্দেহ তৈরি হলে বিষয়টি জানতে পারেন নিজাম উদ্দিন। পরে ছেলের সঙ্গে কথা বলে জানতে পারেন, তাকে এনএসআইয়ের কোনো ইউনিটে নিয়োগ দেওয়া হয়নি। পুরো বিষয়টি প্রতারণা ছিল বলে বুঝতে পারেন তিনি। এরপর অভিযুক্তদের কাছে টাকা ফেরত চাইলে তারা ভুল স্বীকার করে টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেন। তবে বিভিন্ন সময়ে তারিখ দিয়েও টাকা ফেরত না দিয়ে কালক্ষেপণ করতে থাকেন।

এজাহারে উল্লেখ করা হয়, সর্বশেষ গত ১৩ নভেম্বর বিকেল সোয়া ৪টার দিকে অভিযুক্তদের বাসায় গিয়ে টাকা ফেরত চাইলে তারা টাকা দিতে অস্বীকৃতি জানান। এ সময় তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। পরে আত্মীয়স্বজন ও স্থানীয়দের সঙ্গে আলোচনা করে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন তিনি।
এ ঘটনায় দায়ের করা এজাহারের ভিত্তিতে লাকী আক্তার ও তার বাবা আমজাদ হোসেনকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপস) তারেক আল মেহেদী।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে চাকরির প্রলোভন, টাকা আত্মসাতের অভিযোগে বাবা-মেয়ে গ্রেপ্তার    সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত    আপনারা আমাদের কলবের চিকিৎসক: আশা    রূপগঞ্জে নতুন পৌরসভার পথে ভুলতা-গোলাকান্দাইল    রূপগঞ্জে ইয়াবা ও এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৫    নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সক্রিয় সদস্য ও অর্থ জোগানদাতা রিগ্যান গ্রেফতার    সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ তিনজন গ্রেপ্তার, উদ্ধার দুটি মোবাইল    রূপগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে পায়ের রগ কাটার অভিযোগ উঠেছে মাদক বিক্রেতাদের বিরুদ্ধে    গার্মেন্টসশিল্প ধ্বংস করে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা হচ্ছে: দিপু ভূঁইয়া    নারায়ণগঞ্জে শহীদ –বাপ্পীর সেকেন্ড ইন কমান্ড অস্ত্র গুলি সহ রাজন গ্রেফতার    আওয়ামীলীগ নিষিদ্ধ সংগঠনে দুই ভাই গ্রেফতার    যুবদলের কেউ নন জোসেফ, তাঁর প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে টিপু    নারায়ণগঞ্জে বাসের সিটের ভেতরে বিশেষ কায়দায় লুকানো ছিল ৬৯ লাখ টাকা মূল্যের মাদক : উদ্ধার করল ডিবি    নারায়ণগঞ্জে মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা, পুরস্কৃত হলেন ১২ পুলিশ সদস্য    স্ত্রী ও সন্তানকে ছুরিকাঘাতে হত্যা: হারেছকে মৃত্যুদণ্ড    ফতুল্লায় স্বামীর বাসা থেকে স্ত্রী ঝুলন্ত মরদেহ উদ্ধার    বন্দরে মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার নারীর    সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা