বুধবার | ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:০৯

নারায়ণগঞ্জ  বুধবার | ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     নারায়ণগঞ্জে বাসের সিটের ভেতরে বিশেষ কায়দায় লুকানো ছিল ৬৯ লাখ টাকা মূল্যের মাদক : উদ্ধার করল ডিবি
নারায়ণগঞ্জে বাসের সিটের ভেতরে বিশেষ কায়দায় লুকানো ছিল ৬৯ লাখ টাকা মূল্যের মাদক : উদ্ধার করল ডিবি
  প্রধান সংবাদ • সারাদেশ • আইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

শহর  প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি স্লিপার বাসের সিটের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় বাসের সুপারভাইজার ও হেলপারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৬৯ লাখ টাকা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল আনুমানিক ১১টা ৫০ মিনিটে সোনারগাঁও থানাধীন পিরোজপুর দোয়েল বাস টার্মিনালে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম-এর নির্দেশনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় ডিবির অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসিনুজ্জামান-এর তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক মোঃ নজরুল ইসলাম-এর নেতৃত্বে ডিবির ‘ক’ জোনের এসআই মফিজুল ইসলাম, পিপিএম-সহ একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

অভিযানে কক্সবাজার থেকে ঢাকাগামী আলফা এক্সপ্রেস স্লিপার বাসে তল্লাশি চালিয়ে বাসের একটি সিটের ভেতর বিশেষ কায়দায় পলিথিনে মোড়ানো অবস্থায় ২৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাসের সুপারভাইজার ও হেলপারকে গ্রেপ্তার করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে আরও এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—রাকিবুল হাসান (৩০), যশোরের শার্শা থানার ভবেরবেড় এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে; বর্তমানে যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকায় বসবাস করেন।
মোঃ আশিক (২৮), যশোর কোতোয়ালি থানার নিউ মার্কেট বি-ব্লক এলাকার মৃত আজিজুল ইসলামের ছেলে; বর্তমানে সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় বসবাস করেন।
এবং সাইফুল হোসেন (৩৮), নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ব্রাহ্মণগাঁও এলাকার মৃত শফি উদ্দিনের ছেলে।
ডিবি পুলিশ জানায়, উদ্ধার হওয়া মাদকের মূল হোতাকে গ্রেপ্তারের লক্ষ্যে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় ডিবির এসআই মফিজুল ইসলাম, পিপিএম বাদী হয়ে সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। মামলাটি তদন্ত করে মাদক পরিবহনের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে ২৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত আলফা এক্সপ্রেসের একটি স্লিপার বাস।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   নারায়ণগঞ্জে বাসের সিটের ভেতরে বিশেষ কায়দায় লুকানো ছিল ৬৯ লাখ টাকা মূল্যের মাদক : উদ্ধার করল ডিবি    নারায়ণগঞ্জে মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা, পুরস্কৃত হলেন ১২ পুলিশ সদস্য    স্ত্রী ও সন্তানকে ছুরিকাঘাতে হত্যা: হারেছকে মৃত্যুদণ্ড    ফতুল্লায় স্বামীর বাসা থেকে স্ত্রী ঝুলন্ত মরদেহ উদ্ধার    বন্দরে মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার নারীর    সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার