রবিবার | ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:৪৩

নারায়ণগঞ্জ  রবিবার | ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন
চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন
  সর্বশেষ • প্রধান সংবাদ • আইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জের চাষাড়ায় গুলিবিদ্ধ ও ছুরিকাঘাতে শুভ চন্দ্র দাস (৩০) হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. সাকিব সরকার দিমুন ওরফে ধিমন (২৩) নামে আরও একজনকে নরসিংদী থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ১০ মিনিটের দিকে নরসিংদী সদর থানার শিলমান্দী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গত ৫ সেপ্টেম্বর রাত আনুমানিক দেড়টার দিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন হকার্স মার্কেটের পেছনে দুর্গামলের সামনে সড়ক থেকে শুভ চন্দ্র দাসের গুলিবিদ্ধ ও ছুরিকাঘাতে রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত শুভ চন্দ্র দাস নারায়ণগঞ্জ সদর থানার গলাচিপা এলাকার হরি চন্দ্র দাসের ছেলে।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন। মামলাটি সদর মডেল থানার মামলা নম্বর-৮, তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৬; এতে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়।
চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে নারায়ণগঞ্জে নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় ডিবির অতিরিক্ত পুলিশ সুপারের তত্ত্বাবধানে একটি বিশেষ দল তদন্তে নামে। পুলিশ দাবি করেছে, ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে তিনজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। অপর আসামি সুমনকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, আটক আসামিদের জবানবন্দি এবং ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে ধিমনের নাম উঠে আসে। এরপর ডিবির তদন্তকারী কর্মকর্তা এসআই মফিজুল ইসলাম পিপিএমের নেতৃত্বে একটি দল নরসিংদী সদর থানার শিলমান্দী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ধিমনের কাছ থেকে আসামিদের ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ধিমন নারায়ণগঞ্জের ফতুল্লা থানার হাজীগঞ্জ (পাঠানতলী প্রাথমিক বিদ্যালয়ের বিপরীত পাশে) এলাকার বাসিন্দা। তার বাবার নাম নাদির সরকার এবং মায়ের নাম মোছা. সখিনা সুলতানা।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে তার সংশ্লিষ্টতা এবং অন্যান্য বিষয় খতিয়ে দেখতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   যুবদলের কেউ নন জোসেফ, তাঁর প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে টিপু    নারায়ণগঞ্জে বাসের সিটের ভেতরে বিশেষ কায়দায় লুকানো ছিল ৬৯ লাখ টাকা মূল্যের মাদক : উদ্ধার করল ডিবি    নারায়ণগঞ্জে মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা, পুরস্কৃত হলেন ১২ পুলিশ সদস্য    স্ত্রী ও সন্তানকে ছুরিকাঘাতে হত্যা: হারেছকে মৃত্যুদণ্ড    ফতুল্লায় স্বামীর বাসা থেকে স্ত্রী ঝুলন্ত মরদেহ উদ্ধার    বন্দরে মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার নারীর    সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার