বৃহস্পতিবার | ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৯:৫৯

নারায়ণগঞ্জ  বৃহস্পতিবার | ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন
সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন
  সর্বশেষ • প্রধান সংবাদ • রাজনীতি • আইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়কের পাশে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার (২১ সেপ্টেম্বর) গভীর রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের এসও ঈদগাহ মাঠসংলগ্ন নতুন রাস্তায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ১টা ৩৫ মিনিট থেকে ২টার মধ্যে সড়কের পাশে পার্কিং করে রাখা বাসটিতে আগুন দেওয়া হয়। মুহূর্তের মধ্যে আগুন বাসটির বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। ঘটনার সঙ্গে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ পাওয়া গেলেও তাৎক্ষণিকভাবে এ অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের আদমজী স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রাত ২টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।
অগ্নিকাণ্ডে বাসটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তারের তথ্যও পাওয়া যায়নি।
ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলে জানা গেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে জানতে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের মুঠোফোনে সোমবার সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে পাঁচবার কল করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। পরে থানার পরিদর্শক (তদন্ত) মুজিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ডিউটি অফিসারের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। পরবর্তীতে তার সঙ্গে আবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) তারেক আল মেহেদী বলেন, “আমরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   গার্মেন্টসশিল্প ধ্বংস করে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা হচ্ছে: দিপু ভূঁইয়া    নারায়ণগঞ্জে শহীদ –বাপ্পীর সেকেন্ড ইন কমান্ড অস্ত্র গুলি সহ রাজন গ্রেফতার    আওয়ামীলীগ নিষিদ্ধ সংগঠনে দুই ভাই গ্রেফতার    যুবদলের কেউ নন জোসেফ, তাঁর প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে টিপু    নারায়ণগঞ্জে বাসের সিটের ভেতরে বিশেষ কায়দায় লুকানো ছিল ৬৯ লাখ টাকা মূল্যের মাদক : উদ্ধার করল ডিবি    নারায়ণগঞ্জে মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা, পুরস্কৃত হলেন ১২ পুলিশ সদস্য    স্ত্রী ও সন্তানকে ছুরিকাঘাতে হত্যা: হারেছকে মৃত্যুদণ্ড    ফতুল্লায় স্বামীর বাসা থেকে স্ত্রী ঝুলন্ত মরদেহ উদ্ধার    বন্দরে মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার নারীর    সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন