শুক্রবার | ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:০৭

নারায়ণগঞ্জ  শুক্রবার | ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ১৪ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত
ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত
  সর্বশেষ • প্রধান সংবাদ • বিশেষ সংবাদ || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

শহর  প্রতিনিধি
চলতি বছরের আগস্ট মাসে ক্লুলেস ডাকাতি মামলার রহস্য উদঘাটন, জড়িত আসামিদের গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারসহ বিপুল পরিমাণ দেশীয় ও বিদেশি পিস্তল এবং মাদকদ্রব্য উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মফিজুল ইসলামকে ‘শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা’ হিসেবে পুরস্কৃত করা হয়েছে।

বুধবার দুপুরে পুলিশ লাইনস সম্মেলনকে এ পুরস্কার প্রদান করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও অপরাধীদের আইনের আওতায় আনতে গোয়েন্দা পুলিশের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে আগস্ট মাসজুড়ে ডিবির একাধিক অভিযান পরিচালিত হয়। এসব অভিযানে চাঞ্চল্যকর ও ক্লুলেস ডাকাতির ঘটনার রহস্য উদঘাটনের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করা হয়। পাশাপাশি অপরাধীদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় ও বিদেশি পিস্তল, অস্ত্র-সরঞ্জাম এবং মাদকদ্রব্য উদ্ধার করে ডিবি পুলিশ।

ডিবি পুলিশের পরিদর্শক নজরুল ইসলাম
জানান, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ক্লুলেস মামলার রহস্য উদঘাটনে প্রযুক্তিনির্ভর তদন্তের পাশাপাশি মাঠপর্যায়ে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। এরই ধারাবাহিকতায় আগস্ট মাসে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন এবং অপরাধীদের গ্রেপ্তার সম্ভব হয়েছে।

এদিকে, আগস্ট মাসে উল্লেখযোগ্য সাফল্যের স্বীকৃতি হিসেবে সংশ্লিষ্ট কর্মকর্তাকে শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা হিসেবে পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তা এ স্বীকৃতি ভবিষ্যতে আরও নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে অনুপ্রেরণা জোগাবে বলে জানান।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে ডাকাতি, ছিনতাই, অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে ডিবির গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করা হবে।

স্থানীয়দের মতে, ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের পাশাপাশি অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে ডিবি পুলিশের এ ধরনের অভিযান জনমনে নিরাপত্তাবোধ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান