রবিবার | ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৬:১১

নারায়ণগঞ্জ  রবিবার | ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     আপনারা আমাদের কলবের চিকিৎসক: আশা
আপনারা আমাদের কলবের চিকিৎসক: আশা
  সর্বশেষ • প্রধান সংবাদ • রাজনীতি • ধর্ম || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

শহর প্রতিনিধি

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা বলেছেন, আমি আমার পরিবার ও দলের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আলেম ওলামাদের যে ভূমিকা ছিল, আপনাদের ছাড়া এই নির্বাচনী বৈতরণী পার হওয়া আমাদের পক্ষে সম্ভব ছিল না। কারণ একটি পক্ষ অলরেডি জান্নাতের টিকিট বিক্রি করেই ফেলেছিল। আমরা যতই বলি, জান্নাত জাহান্নামের মালিক আল্লাহ এটা আপনারা যখন বলেছেন তখন আমাদের বাবা মা ভাই বোনেরা গোমরাহির পথ থেকে ফিরে এসেছে।

শনিবার (১৪ নভেম্বর) নারায়ণগঞ্জের বন্দরে কওমি মাদ্রাসার ছাত্র, শিক্ষক ও আলেমদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।

তিনি বলেন, আমি আলেমদের ডাক্তার বলি। আপনারা আমাদের কলবের চিকিৎসক। এই কলবের চিকিৎসকেরা ভাল না থাকলে রোগীদের ভাল থাকার সুযোগ নেই। এ কারণে আমাদের সামাজিক অবক্ষয় বেড়েছে।

তিনি বলেন, আমরা নতুন বাংলাদেশ বিনির্মানে আলেম ওলামাদের নিয়ে চলবো। পাশাপাশি ভ্রান্ত ধারণা যারা দেয় তাদের থেকে আমাদের সচেতন থাকতে হবে।

তিনি আরও বলেন, ইতিমধ্যে আমরা ৪৬ লক্ষ ৩০ হাজার টাকা অনুদান দিয়েছি। এর মধ্যে কিছুটা মন্দিরে বাকি সব মসজিদ মাদ্রাসায় দিয়েছি। আরও ৪০ লক্ষ টাকা অনুদান এসেছে। এটা আমরা কওমি মাদ্রাসাকে প্রাধান্য দিয়ে দেয়ার চেষ্টা করবো।

আপনাদের জন্য সবসময় দরজা খোলা। আপনারা যদি আসেন আমাকে বলেন নাহলে আমার কাজ করতে অসুবিধা হয়ে যায়। এ সমাজে আমাদের একসাথে চলার প্রয়োজন রয়েছে। বাংলাদেশে যখনই আপদ এসেছে কওমি মাদ্রাসার ছাত্ররা জীবন দিয়ে বাংলাদেশকে রক্ষা করেছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   আপনারা আমাদের কলবের চিকিৎসক: আশা    রূপগঞ্জে নতুন পৌরসভার পথে ভুলতা-গোলাকান্দাইল    রূপগঞ্জে ইয়াবা ও এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৫    নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সক্রিয় সদস্য ও অর্থ জোগানদাতা রিগ্যান গ্রেফতার    সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ তিনজন গ্রেপ্তার, উদ্ধার দুটি মোবাইল    রূপগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে পায়ের রগ কাটার অভিযোগ উঠেছে মাদক বিক্রেতাদের বিরুদ্ধে    গার্মেন্টসশিল্প ধ্বংস করে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা হচ্ছে: দিপু ভূঁইয়া    নারায়ণগঞ্জে শহীদ –বাপ্পীর সেকেন্ড ইন কমান্ড অস্ত্র গুলি সহ রাজন গ্রেফতার    আওয়ামীলীগ নিষিদ্ধ সংগঠনে দুই ভাই গ্রেফতার    যুবদলের কেউ নন জোসেফ, তাঁর প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে টিপু    নারায়ণগঞ্জে বাসের সিটের ভেতরে বিশেষ কায়দায় লুকানো ছিল ৬৯ লাখ টাকা মূল্যের মাদক : উদ্ধার করল ডিবি    নারায়ণগঞ্জে মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা, পুরস্কৃত হলেন ১২ পুলিশ সদস্য    স্ত্রী ও সন্তানকে ছুরিকাঘাতে হত্যা: হারেছকে মৃত্যুদণ্ড    ফতুল্লায় স্বামীর বাসা থেকে স্ত্রী ঝুলন্ত মরদেহ উদ্ধার    বন্দরে মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার নারীর    সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী