বৃহস্পতিবার | ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:০২

নারায়ণগঞ্জ  বৃহস্পতিবার | ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ৯ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     ফতুল্লায় সন্ত্রাসী হামলার ঘটনার মোবাইল ফোনে ভিডিও ধারণ করায় যুবককে কুপিয়ে হত্যা
ফতুল্লায় সন্ত্রাসী হামলার ঘটনার মোবাইল ফোনে ভিডিও ধারণ করায় যুবককে কুপিয়ে হত্যা
  সর্বশেষ • প্রধান সংবাদ • রাজনীতি • আইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

ফতুল্লা  প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লায় সন্ত্রাসী হামলার ঘটনার মোবাইল ফোনে ভিডিও ধারণ করায় ইউসুফ (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
মঙ্গলবার রাত ৮টার দিকে ফতুল্লার শিয়াচর তক্কার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হামলাকারীরা ফতুল্লা থানা কৃষক দলের সভাপতি জুয়েল আরমানের অনুসারী বলে অভিযোগ রয়েছে।
নিহত ইউসুফ চাঁদপুরের কচুয়া উপজেলার বারকি গ্রামের বাসিন্দা মো. মফিজুল ইসলামের ছেলে। পেশায় তিনি একজন গাড়িচালক ছিলেন। তিনি অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে ফতুল্লার শিয়াচর নাজমুল গার্মেন্টসসংলগ্ন শাহিন মিয়ার বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শী কামরুননাহার ও ইয়ার আলী জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে শিয়াচর তক্কার মাঠ এলাকায় দেলোয়ার হোসেন ওরফে দেলু ডাকাতের বাড়িতে ৪০ থেকে ৫০ জনের একটি সশস্ত্র দল হামলা চালায়। তাদের হাতে রামদা, ছুরিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল। হামলাকারীরা বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় দেলুর বাড়ির পেছনের শাহিন মিয়ার বাড়ির ভাড়াটিয়া ইউসুফ নিজের মোবাইল ফোনে হামলার দৃশ্য ভিডিও ধারণ করছিলেন। বিষয়টি হামলাকারীদের নজরে এলে তারা ইউসুফের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হামলাকারীরা পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ আদালত চত্বরে ফতুল্লা থানা কৃষক দলের সভাপতি জুয়েল আরমানের সঙ্গে দেলোয়ার ওরফে দেলু ডাকাতের লোকজনের সংঘর্ষ হয়। ওই হামলায় জুয়েল আরমানসহ অন্তত ছয়জন আহত হন। এর জের ধরেই রাতে এ হামলার ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. শামীম হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে আদালত এলাকায় সংঘর্ষের জের ধরে রাতে দেলুর বাড়িতে হামলা চালানো হয়েছে। এ সময় হামলার ভিডিও ধারণ করায় ইউসুফকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   ফতুল্লায় সন্ত্রাসী হামলার ঘটনার মোবাইল ফোনে ভিডিও ধারণ করায় যুবককে কুপিয়ে হত্যা    বিএনপি অস্থায়ী কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ আসামি ৯৮    ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে চাকরির প্রলোভন, টাকা আত্মসাতের অভিযোগে বাবা-মেয়ে গ্রেপ্তার    সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত    আপনারা আমাদের কলবের চিকিৎসক: আশা    রূপগঞ্জে নতুন পৌরসভার পথে ভুলতা-গোলাকান্দাইল    রূপগঞ্জে ইয়াবা ও এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৫    নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সক্রিয় সদস্য ও অর্থ জোগানদাতা রিগ্যান গ্রেফতার    সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ তিনজন গ্রেপ্তার, উদ্ধার দুটি মোবাইল    রূপগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে পায়ের রগ কাটার অভিযোগ উঠেছে মাদক বিক্রেতাদের বিরুদ্ধে    গার্মেন্টসশিল্প ধ্বংস করে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা হচ্ছে: দিপু ভূঁইয়া    নারায়ণগঞ্জে শহীদ –বাপ্পীর সেকেন্ড ইন কমান্ড অস্ত্র গুলি সহ রাজন গ্রেফতার    আওয়ামীলীগ নিষিদ্ধ সংগঠনে দুই ভাই গ্রেফতার    যুবদলের কেউ নন জোসেফ, তাঁর প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে টিপু    নারায়ণগঞ্জে বাসের সিটের ভেতরে বিশেষ কায়দায় লুকানো ছিল ৬৯ লাখ টাকা মূল্যের মাদক : উদ্ধার করল ডিবি    নারায়ণগঞ্জে মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা, পুরস্কৃত হলেন ১২ পুলিশ সদস্য    স্ত্রী ও সন্তানকে ছুরিকাঘাতে হত্যা: হারেছকে মৃত্যুদণ্ড    ফতুল্লায় স্বামীর বাসা থেকে স্ত্রী ঝুলন্ত মরদেহ উদ্ধার    বন্দরে মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার নারীর    সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা