রবিবার | ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:৫৭

নারায়ণগঞ্জ  রবিবার | ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     রূপগঞ্জে আম্বার কমপ্লেক্সের শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ
রূপগঞ্জে আম্বার কমপ্লেক্সের শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ
  সর্বশেষ • প্রধান সংবাদ • অর্থ ও বাণিজ্য || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

রূপগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতন ও অন্যান্য পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন আম্বার রূপগঞ্জ কমপ্লেক্সের শ্রমিকেরা। শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার হাটাবো এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির সামনে এ কর্মসূচি পালন করেন তাঁরা। এ সময় শ্রমিকেরা সড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে সড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।
শ্রমিকদের অভিযোগ, গত ২৩ সেপ্টেম্বর গ্যাস-সংকটের কারণ দেখিয়ে প্রতিষ্ঠানটি লে-অফ ঘোষণা করে। পরবর্তী সময়ে ১৯৮ জন শ্রমিককে ছাঁটাই করা হয়। কিন্তু চাকরি হারানোর পরও তাঁদের তিন থেকে চার মাসের বকেয়া বেতনসহ অন্যান্য পাওনা পরিশোধ করা হয়নি। কর্তৃপক্ষ একাধিকবার পাওনা পরিশোধের আশ্বাস ও সময় দিলেও নির্ধারিত সময়ে তা বাস্তবায়ন করেনি।
শ্রমিকেরা জানান, দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ায় তাঁরা চরম আর্থিক সংকটে পড়েছেন। চাকরি হারানোর পর পরিবার-পরিজন নিয়ে সংসার চালানো তাঁদের জন্য কঠিন হয়ে পড়েছে। কয়েক মাসের বকেয়া বেতন ও অন্যান্য পাওনা না পেয়ে অনেকেই মানবেতর জীবনযাপন করছেন। বারবার আশ্বাস দিয়েও পাওনা পরিশোধ না করায় তাঁদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বাধ্য হয়েই তাঁরা রাজপথে নেমেছেন বলে জানান আন্দোলনকারীরা।
তাঁদের দাবি, অবিলম্বে সব বকেয়া বেতন ও আইনানুগ অন্যান্য পাওনা পরিশোধ করতে হবে। শুধু আশ্বাস নয়, পাওনা পরিশোধের সুনির্দিষ্ট সময়সীমাও ঘোষণা করতে হবে।
এদিকে আন্দোলন চলাকালে প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর (অটোমেশন) জুলফিকার আলী কার্যালয়ে প্রবেশের চেষ্টা করলে বিক্ষুব্ধ শ্রমিকেরা তাঁকে আটকে বকেয়া বেতন পরিশোধের বিষয়ে জবাবদিহি চান। এ সময় তিনি শ্রমিকদের জানান, প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখনো কার্যালয়ে আসেননি। তাঁরা এলে বিষয়টি নিয়ে আলোচনা করে বকেয়া বেতন পরিশোধের ব্যবস্থা নেওয়া হবে।
তবে তাঁর এই বক্তব্যে শ্রমিকেরা সন্তুষ্ট হননি। একপর্যায়ে পরিস্থিতির অবনতি ঘটে। এ সময় তাঁর সঙ্গে শ্রমিকদের হাতাহাতির ঘটনা ঘটে এবং তিনি শ্রমিকদের হাতে লাঞ্ছিত হন বলে জানা গেছে।
খবর পেয়ে রূপগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, ‘খবর পেয়ে আমি নিজে পুলিশ ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে যাই এবং শ্রমিকদের সঙ্গে কথা বলি। শ্রমিকেরা প্রায় পাঁচ মিনিট সড়কে অবস্থান করেছিলেন। পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। বকেয়া বেতন পরিশোধের বিষয়ে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
শ্রমিকদের পাওনা পরিশোধের বিষয়ে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। দীর্ঘদিনের বকেয়া বেতন ও আর্থিক অনিশ্চয়তার অবসান ঘটিয়ে দ্রুত পাওনা পরিশোধের কার্যকর উদ্যোগ চান আন্দোলনরত শ্রমিকেরা।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রূপগঞ্জে আম্বার কমপ্লেক্সের শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ    সন্ত্রাস, নৈরাজ্য ও আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল    বন্দরে পুকুর থেকে কুমির উদ্ধার    বাংলাদেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা হচ্ছে : আশা    কাঁচপুরে যাত্রীবেশে বাসে আগুন, মুহূর্তেই পুড়ে ছাই ‘মামা-ভাগিনা’ পরিবহন    ফতুল্লায় সন্ত্রাসী হামলার ঘটনার মোবাইল ফোনে ভিডিও ধারণ করায় যুবককে কুপিয়ে হত্যা    বিএনপি অস্থায়ী কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ আসামি ৯৮    ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে চাকরির প্রলোভন, টাকা আত্মসাতের অভিযোগে বাবা-মেয়ে গ্রেপ্তার    সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত    আপনারা আমাদের কলবের চিকিৎসক: আশা    রূপগঞ্জে নতুন পৌরসভার পথে ভুলতা-গোলাকান্দাইল    রূপগঞ্জে ইয়াবা ও এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৫    নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সক্রিয় সদস্য ও অর্থ জোগানদাতা রিগ্যান গ্রেফতার    সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ তিনজন গ্রেপ্তার, উদ্ধার দুটি মোবাইল    রূপগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে পায়ের রগ কাটার অভিযোগ উঠেছে মাদক বিক্রেতাদের বিরুদ্ধে    গার্মেন্টসশিল্প ধ্বংস করে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা হচ্ছে: দিপু ভূঁইয়া    নারায়ণগঞ্জে শহীদ –বাপ্পীর সেকেন্ড ইন কমান্ড অস্ত্র গুলি সহ রাজন গ্রেফতার    আওয়ামীলীগ নিষিদ্ধ সংগঠনে দুই ভাই গ্রেফতার    যুবদলের কেউ নন জোসেফ, তাঁর প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে টিপু    নারায়ণগঞ্জে বাসের সিটের ভেতরে বিশেষ কায়দায় লুকানো ছিল ৬৯ লাখ টাকা মূল্যের মাদক : উদ্ধার করল ডিবি