শনিবার | ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৮:৫১

নারায়ণগঞ্জ  শনিবার | ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সড়ক দুর্ঘটনায় বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত
সড়ক দুর্ঘটনায় বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত
  সর্বশেষ • প্রধান সংবাদ • আইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

শহর  প্রতিনিধি
নারায়ণগঞ্জের ভূইগড় বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম মাওলানা আকরাম হুসাইন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। এতে একই মসজিদের মুয়াজ্জিন মাওলানা আবু হানিফসহ কয়েকজন আহত হয়েছেন।
নারায়ণগঞ্জ মহানগর উলামা পরিষদের নেতা মুফতি শেখ শাব্বীর আহমাদ জানান, মাসদাইরের কেন্দ্রীয় সিটি কবরস্থানে গোসল শেষে আকরাম হুসাইনের মরদেহ হোমনার দড়িচর এলাকায় তাঁর গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। শুক্রবার (২৭ নভেম্বর) বাদ জুমা সেখানে জানাজা শেষে তাঁকে দাফন করা হবে। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
দুর্ঘটনার খবর পেয়ে মাসদাইর কবরস্থানে যান নারায়ণগঞ্জ উলামা পরিষদের সেক্রেটারি মুফতি জাকির হুসাইন কাসেমী, মুফতি শেখ শাব্বীর আহমাদ, উলামা-মাশায়েখ আইম্মা পরিষদের জেলা সভাপতি মাওলানা আব্দুল হাকীম দিফাঈ ও উলামা দলের আহ্বায়ক হাফেজ শিব্বীর আহমদ। এ ছাড়া বিভিন্ন মসজিদ-মাদ্রাসার আলেম, বাস মালিক সমিতির নেতা, মুসল্লি ও শুভাকাঙ্ক্ষীরা সেখানে যান।

দুর্ঘটনায় দায়ী চালককে অবিলম্বে আইনের আওতায় আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ উলামা পরিষদ ও খেলাফত মজলিসসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সড়ক দুর্ঘটনায় বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত    ব্রিজ নিয়ে একজনকে গণশত্রু বানিয়ে দিচ্ছে : আশা    মজুরি বোর্ড ঘোষিত বেতন কাঠামো নিয়ে অসন্তোষ:শ্রমিকেরা কর্মবিরতি    ইটভাটা ব্যবসায়ী হত্যা মামলায় ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড    নারায়ণগঞ্জে ডিবির পৃথক অভিযানে ১ হাজার ৬০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪, প্রাইভেটকার জব্দ    নারায়ণগঞ্জে পুলিশ হত্যার ঘটনায় ৬ জন গ্রেফতার    রূপগঞ্জে চাচার ছুরিকাঘাতে ভাতিজা নিহত    ফতুল্লায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে কনস্টেবল নিহত ঘটনায় মামলা    হাইস্কুলে অভিভাবকদের জন্য গোপন অভিযোগ বক্স চালু ঘোষনা : আশার    সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহে করতে গিয়ে প্রান দিল কনস্টেবল    ফ্ল্যাট কেনার কথা বলে ডেকে নিয়ে ব্যবসায়ীকে জিম্মি, ৩ লাখ টাকা লুটের অভিযোগ    আড়াইহাজারে সন্তানদের সামনে স্ত্রীকে গলা কেটে হত্যা স্বামীর মৃত্যুদণ্ড    রূপগঞ্জে আম্বার কমপ্লেক্সের শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ    সন্ত্রাস, নৈরাজ্য ও আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল    বন্দরে পুকুর থেকে কুমির উদ্ধার    বাংলাদেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা হচ্ছে : আশা    কাঁচপুরে যাত্রীবেশে বাসে আগুন, মুহূর্তেই পুড়ে ছাই ‘মামা-ভাগিনা’ পরিবহন    ফতুল্লায় সন্ত্রাসী হামলার ঘটনার মোবাইল ফোনে ভিডিও ধারণ করায় যুবককে কুপিয়ে হত্যা    বিএনপি অস্থায়ী কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ আসামি ৯৮    ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে চাকরির প্রলোভন, টাকা আত্মসাতের অভিযোগে বাবা-মেয়ে গ্রেপ্তার