শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জে রেলওয়ে পুলিশের উপ -পরিদর্শক (এসআই) মিজানের উপর হামলার ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো রাকিব ও তার সিস্টার।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকালে
নারায়ণগঞ্জ রেলওয়ে এলাকায় দায়িত্ব পালনকালে এসআই মিজানের উপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।

তদন্তের একপর্যায়ে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রাকিব ও তার সিস্টারকে শনাক্ত করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকের পর তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম জানান, আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলার মতো ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যে দুই জনকে আটক করা হয়েছে।আর ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেপ্তারের জন্যও অভিযান অব্যাহত রয়েছে।