শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:২২

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     রূপগঞ্জে স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ ৭ জনকে কুপিয়ে জখম: ইউপি চেয়ারম্যানসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা
রূপগঞ্জে স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ ৭ জনকে কুপিয়ে জখম: ইউপি চেয়ারম্যানসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪

শহর প্রতিনিধি  :

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদকসহ সাত নেতাকর্মীকে এলোপাথারি ভাবে কুপিয়ে গুরুতর জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (০৪ ফেব্রুয়ারী) রাতে এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের পাশের উপজেলার মাঝিপাড়া লালমাটি এলাকার জাহাঙ্গীরের মালিকানাধীন বন্ধ হোটেলের সামনে ঘটে এ ঘটনা।

আহতরা হলেন, দাউদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আক্তারুজ্জামান, রাকিব হাসান, রাহাত মোল্লা, আসিফ দেওয়ান, সানি মালুম ও ইসমাইল হোসেন। আহতদের মুমুর্ষ অবস্থাায় বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের প্রত্যেকের অবস্থাা আশঙ্কাজনক বলে জানিয়েছেন আহতদের স্বজনরা। এ ঘটনার পর থেকে এলাকায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে।

এ ঘটনায় মঙ্গলবার (০৫ ফেব্রুয়ারী) দুপুরে দাউদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আহত আক্তারুজ্জামানের চাচাতো ভাই সেলিম মিয়া নামের এক ব্যক্তি বাদী হয়ে দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাষ্টারকে প্রধান আসামী করে ২৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার বাদী সেলিম মিয়া জানান, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাষ্টারের নেতৃত্বে এলাকার একদল চিহ্নিত সন্ত্রাসীরা দাউদপুর ইউনিয়নের বিভিন্ন মৌজার নিরীহ মানুষের জমি-জমা জোরপুর্বক জবরদখল করে বালু ভরাট করে ক্ষতিগ্রস্থ্যা ও হয়রানি করে আসছিলো। আর নিরীহ মানুষের পাশে থেকে এসব জবরদখল, বালু ভরাট ও ভুমিদস্যুতার প্রতিবাদ করে আসছিলেন দাউদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আক্তারুজ্জামানসহ দলীয় নেতাকর্মীরা। প্রতিবাদ করায় সন্ত্রাসীরা বিভিন্ন সময় হত্যাসহ নানা ভাবে হুমকি-ধামকি দিয়ে আসছিলো।

সোমবার রাত পৌনে ৭টার দিকে ঢাকা আন্তর্জাতিক বানিজ্যে মেলা থেকে নিজ বাড়ি কালনী এলাকায় ফিরছিলেন দাউদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আক্তারুজ্জামানসহ সহপাঠিরা। পরে এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের পাশের উপজেলার মাঝিপাড়া লালমাটি এলাকার জাহাঙ্গীরের মালিকানাধীন বন্ধ হোটেলের সামনে পৌছাবামাত্র দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাষ্টারের নেতৃত্বে সন্ত্রাসী জালাল, আশিকুল ইসলাম খোকন, রোবেল, বুলবুল, সাজিদ, শাকিল, সজীব, ইমান আলী, শুভ, বিপ্লব, জবল হক, দেলোয়ার, আলামিন, মোতালিব, তৌহিদ, নজরুল ইসলাম, হারিজুল, আসাদুজ্জামান রিফাত, তপু, সাগর, সুমন, সানি, রোবেল, লায়েস, মঞ্জুর হোসেন, গোলজার, আরমান মিয়া ও কাইয়ুম রামদা, চাপাতি, ছেন, দা, কিরিজ, চাকুসহ বিভিন্ন অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে আক্তারুজামানদের উপর অতর্কিত হামলা চালায়। এসময় আক্তারুজ্জামান, রাকিব হাসান, রাহাত মোল্লা, আসিফ দেওয়ান, সানি মালুম ও ইসমাইল হোসেনকে এলোপাথারি ভাবে এলোপাথারি ভাবে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে পরিবার ও স্থাানীয় লোকজন তাদের উদ্ধার করে বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে ভর্তি করেন। আহতদের প্রত্যেকের অবস্থাা আশঙ্কাজনক বলে জানিয়েছেন আহতদের স্বজনরা।
এ বিষয়ে দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাষ্টারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ঘটনার ব্যপারে আমার কিছু জানা নেই। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তবে, অনুমান করছি তাদের নিজেরা নিজেরা ঘটনা ঘটিয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিপঙ্কর চন্দ্র সাহা বলেন, ঘটনার পর থেকেই আসামীরা পলাতক রয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি