শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:৫৪

নারায়ণগঞ্জ  শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার
নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

বন্দর  প্রতিনিধি
নারায়ণগঞ্জ বন্দরে ‘হানি ট্র্যাপ’ চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে।এসময় মুক্তিপণের দাবিতে আটকে রাখা ভিকটিমকেও উদ্ধার করেছে র‍্যাব।আটকদের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

বুধবার (২৫ ফেব্রুয়ারী) গভীর রাতে অভিযান চালিয়ে চক্রের পাচ সদস্যকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়,ঢাকা আজিমপুর হোমটেক টাওয়ারের বাসিন্দা মাসুদুর রহমান খানের ছেলে জুন্নুন রহমান খান(১৬) এ চক্রের ফাঁদে পড়েন।টেনটেন এ্যাপের মাধ্যমে অনলাইন প্রতারক চক্রের সঙ্গে পরিচয় হয় বীর শ্রেষ্ঠ নুর মোহাম্মদ পাবলিক স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জুন্নুনের।সেই পরিচয় সুত্রে গত মঙ্গলবার সন্ধ্যার পরে বন্দর খেয়া ঘাটে আসে হানিট্র‍্যাপের শিকার জুন্নুন।সেখান থেকে চক্রের একজন তাকে রিক্সাযোগে মদনগঞ্জ শান্তিনগর ভুট্টা ক্ষেতে নিয়ে যায় এবং আগে থেকে অবস্থান করা আরও ৫/৬ জন মিলে তাকে ব্ল্যাকমেইল করে।একপর্যায়ে ভুক্তভোগী কলেজ শিক্ষার্থী জুন্নুনকে মারধর করে এবং তার কাছে থাকা ৬ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় চক্রের সদস্যরা।পরে জুন্নুনের বড় ভাই ইফফাতুর রহমানের কাছে ফোন করে আরও ২০ হাজার টাকা দাবী করে।পরবর্তীতে জুন্নুনের পরিবার ঘটনাটি র‍্যাব অফিসে জানান এবং প্রতিকার চাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে র‍্যাব-১১ এর সদস্যরা অভিযান চালিয়ে বুধবার রাতেই প্রতারণার শিকার জুন্নুন রহমান কে উদ্ধার করার পাশাপাশি চক্রের মুল হোতা মো.আকাশ, মো.সিয়াম,ফয়সাল,সঞ্জয় শীল এবং বায়োজিদ কে গ্রেফতার করে।পরে তাদের থানায় সোপর্দ করে র‍্যাব।এ ঘটনায় ভুক্তভোগী জুন্নুনের মা লিওজা আক্তার বাদী হয়ে মামলা করেন।

জিজ্ঞাসাবাদে তারা ‘ফাঁদ পেতে মুক্তিপণ’ আদায়ের বিষয়টি স্বীকার করেছে নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, এ চক্রের কাজই ছেলেদের কৌশলে ডেকে এনে ব্ল্যাকমেল করা। তারা জিম্মি করে মুক্তিপণ আদায় করেন।এ ঘটনায় মামলা হয়েছে এবং আটকদের সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।জড়িত অজ্ঞাত আসামীদের গ্রেফতারের চেষ্টা এবং তদন্ত অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   নারায়ণগঞ্জে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল দপ্তরির মৃত্যু, আহত ২    সোনারগাঁয়ে এনসিপি নেতা রাস্তা বন্ধ করার অভিযোগ প্রতিবাদ করায় বাড়িঘর ভাংচুর ও লুটপাট    মোবাইলের জন্য বাবাকে কুপিয়ে আহত করল ছেলে    নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার    নারায়ণগঞ্জের মাসদাইরে পুলিশের উপর হামলা, ইয়াবা ও হেরোইন নিয়ে নারীসহ ৩ জন আটক    ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় ট্রাক চালকে হত্যা    শিশুকে ধর্ষনের অভিযোগে ৪৮ বছরের আনোয়ার গ্রেফতার    রূপগঞ্জে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার ৩    সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিক গোডাউন থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার    ৬ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক    আড়াইহাজারে মাটি কাটার দ্বন্দ্বে বিএনপি নেতা খুন, আটক ৪, সড়ক অবরোধে ভাঙচুর    বন্দরে মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের অফিসে ‘সাগর বাহিনী’র তান্ডব: হত্যার চেষ্টা ও লুটপাট    বন্দর থানা পুলিশের অভিযানে বালু জুয়েল হত্যা মামলার দুই আসামি গ্রেফতার    রূপগঞ্জে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলা    ফতুল্লায় রোলিং মিলে আগুনের ফুলকিতে ৪জন শ্রমিক দগ্ধ    সোনারগাঁয়ে দশ টাকা চাদার জন্য প্রান দিল অটো চালক    ভূমি সেবা গ্রহণে সবাইকে সচেতন থাকতে হবে :ইউএনও শিবানী সরকার    ফায়ার সার্ভিসে আসছে ২০ নতুন স্টেশন, ১০০ অ্যাম্বুলেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী    বন্দরে দিন দুপুরে দূর্বৃত্তদের সন্ত্রাসী হামলায় ২ সন্তানের জনক জুয়েল নিহত     ফতুল্লায় সিনিয়র জুনিয়র নিয়ে দন্ধে কিশোরগ্যাংয়ের সংঘর্ষ, দুইজনকে কুপিয়ে জখম