শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:৫৬

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার
ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

ফতুল্লা প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে এক যুবককে নির্যাতনের অভিযোগে আবুল কালাম মুরাদ (৩৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরি একটি ধারালো চাপাতি, একটি প্লাস ও একটি লোহার পাইপ উদ্ধার করা হয়। তবে অপহরণকারী চক্রের মূলহোতা জুয়েল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ জানায়, অপহরণকারীদের কবল থেকে নির্যাতনের শিকার যুবক পারভেজ (৩০)-কে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর আহত অবস্থায় তাকে খানপুর হাসপাতাল-এ চিকিৎসা দেওয়া হয়। সোমবার রাত আনুমানিক ১০টার দিকে পুলিশ ফতুল্লা মডেল থানার মাসদাইর এলাকার রংপুর হাউজের সাততলা ভবনের ছাদে অবস্থিত জুয়েলের মালিকানাধীন একটি কক্ষে অভিযান চালায়। স্থানীয়ভাবে ওই কক্ষটি ‘টর্চার সেল’ হিসেবে পরিচিত। সেখান থেকেই আহত অবস্থায় পারভেজকে উদ্ধার এবং আবুল কালাম মুরাদকে গ্রেফতার করা হয়। এর আগে বিকেল ৩টার দিকে অপহৃত পারভেজের বোন শিখিল বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার ভাইকে অপহরণ করে আটকে রেখে মারধরের মাধ্যমে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছিল। পুলিশ আরও জানায়, অভিযোগ পাওয়ার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারী চক্রের অবস্থান শনাক্ত করা হয়। অভিযানের সময় জুয়েল পালিয়ে গেলেও তার সহযোগী মুরাদকে আটক করা সম্ভব হয়। অভিযানে ব্যবহৃত নির্যাতনের সরঞ্জাম হিসেবে একটি চাপাতি, একটি প্লাস ও একটি পাইপ উদ্ধার করা হয়। অপহৃত যুবক পারভেজের বোন শিখিল জানান, তার ভাই পাগলা এলাকায় ভাড়া বাসায় থেকে একটি দোকানে চাকরি করতেন। গত ২২ ফেব্রুয়ারি বিকেল ৫টার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরদিন ২৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে তার ভাইয়ের ব্যবহৃত মোবাইল নম্বর থেকে হোয়াটসঅ্যাপে একটি বার্তা পাঠিয়ে জানানো হয় যে, জুয়েল ও মুরাদ তাকে অজ্ঞাত স্থানে আটকে রেখে বেধড়ক মারধর করছে এবং মুক্তিপণ দাবি করছে। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ( ওসি) আব্দুল মান্নান জানান, পূর্ব পরিচয়ের সূত্র ধরে দুদিন পূর্বে বিকেলে পাগলা এলাকা থেকে কৌশলে পারভেজ কে অপহরন করে মাসদাইরস্থ নিজ বাড়ীর সাত তলা ছাদের উপরে একটি রুমে নিয়ে আটকে রেখে নির্যাতন সহ মুক্তিপণ দাবী করে। এ ঘটনায় অপহৃত যুবকের বোন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়েরের ৮ ঘন্টার ব্যবধানে তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ অপহৃত যুবক কে উদ্ধার করে চিকিৎসার জন্য খানপুর হাসপাতালে নিয়ে যায়। এ সময় একজনকে গ্রেফতার করে। এ বিষয়ে ফতুল্লা থানায় মামলা হয়েছে। জড়িত অপর আসামীদের গ্রেফতারের চেস্টা করছে পুলিশ।

 

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ