শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:২২

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     অবশেষে বন্দরে বৈধ স্ট্যান্ড-এ টোল আদায় নিয়ে শিক্ষার্থী, ইজারাদার ও প্রশাসনের সমঝোতা
অবশেষে বন্দরে বৈধ স্ট্যান্ড-এ টোল আদায় নিয়ে শিক্ষার্থী, ইজারাদার ও প্রশাসনের সমঝোতা
  সর্বশেষপ্রধান সংবাদসিটি কর্পোরেশন || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

বন্দর প্রতিনিধি

৫ আগস্ট আওয়ামী লীগের স্বৈরাচার সরকারের পলায়নের পর থেকে বন্ধ থাকা বন্দরের সিটি কর্পোরেশন অন্তর্ভূক্ত দুটি স্ট্যান্ড এর টোল আদায় নিয়ে একটি সমঝোতায় পৌছেছে শিক্ষার্থী, ইজারাদার ও প্রশাসন।
গতকাল বুধবার ২৫ সেপ্টেম্বর বন্দর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে বিভিন্ন পক্ষের উপস্থিতিতে আলোচনার মাধ্যমে এ ধরণের সমঝোতায় পৌছেন তারা।
আলোচনায় বন্দর ও নবীগঞ্জ সিএনজি ও অটোচালকদের বিভিন্ন অভিযোগ নিযে আলোচনাসহ তা সমাধানের চেষ্টা করার মাধ্যমে দীর্ঘ দেড় মাসের এই অরাজকতার অবসান ঘটে। একটি যৌক্তিক সমাধানে সবাই একমত হন।
আয়োজনে বন্দর ১নং খেয়াঘাট রোড ও পার্শ্বস্থ সিএনজি স্ট্যান্ডে পার্কিং করা যানবাহন থেকে টোল আদায় করার বিষয়ে সিদ্ধান্ত হয় এবং কোন চালকের কাছ থেকেই দিনে একবারের বেশি টোল নেওয়া যাবে না বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

অন্যদিকে নবীগঞ্জ কামাল উদ্দিন মোড় এলাকার ইজারাদারদেরকে শুধুমাত্র সেখানে অবস্থিত সিএনজি স্ট্যান্ড ও নবীগঞ্জ বাজার এলাকার স্ট্যান্ড থেকে টোল আদায় করা যাবে। কোন চালকের কাছ থেকেই দিনে একবারের বেশি টোল নেওয়া যাবে না বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আলোচনায় মধ্যস্থতা করেন বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মুহাইমিন আল জিহান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউসার আশা, বন্দর খেয়াঘাট সিএনজি স্ট্যান্ড এর ইজারাদার মাহবুব হোসেন ডিউক, নবীগঞ্জ স্ট্যান্ড এর ইজারাদার সোলাইমান রানা, বন্দর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী প্রতিনিধি, বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী ও স্থানীয় সমাজ সচেতন ব্যক্তিবর্গ।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি