শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৩৫

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     আড়াইহাজারে চাঁদা আদায়ের অভিযোগে যুবক গ্রেপ্তার করল যৌথবাহিনী
আড়াইহাজারে চাঁদা আদায়ের অভিযোগে যুবক গ্রেপ্তার করল যৌথবাহিনী
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

আড়াইহাজার প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে চাঁদাবাজি ও জবর দখলসহ ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগে সাইফুল ইসলাম (২৪) নামে এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী। শনিবার বিকেলে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার মধ্যরাতে বালিয়াপাড়া এলাকা থেকে আটকের পর তাকে আড়াইহাজার থানায় সোপর্দ করা হয়।
আটক সাইফুল উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে। বালিয়াপাড়া এলাকার ভ‚ক্তভোগীরা জানান, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে শেখ হাসিনার পতনের পর সাইফুল ইসলাম নেতৃত্বে ও পুলিশের পুরস্কার ঘোষিত শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল মিয়ার লোকজনের সহযোগিতায় বালিয়াপাড়া এলাকায় তাÐব চালানো হয়েছে। বালিয়াপাড়া বাজারের মুরগী ব্যবসায়ী বাবুল মিয়ার দোকানে হামলা করে লুটপাট করে। একই বাজারের এলপি গ্যাস ব্যবসায়ী বিল্লাল হোসেন ও জাকির হোসেন দোকানে হামলা চালিয়ে গ্যাস ভর্তি সিলিÐার লুটে নেয়। এছাড়াও ওই এলাকায় সাবেক ইউপি সদস্য আবু সিদ্দীক ভ‚ইয়া, হাসান মিয়া, দেলোয়ার হোসেন, রাজু মিয়া, হালিম হাসান, হুমায়ুন কবিরসহ আরও বেশ কয়েকজনের বাড়িতে লুটপাট চালিয়ে আগুন লাগিয়ে দেয়। তারা বালিয়াপাড়া বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন অংকে চাঁদা দাবি করে আসছিলো। বেশ কয়েকজন ব্যবসায়ীকে ভয়ভীতি দেখিয়ে মোটা অংকের চাঁদাও নিয়েছে। সেনা ক্যাম্পে ভ‚ক্তভোগীরা তাদের ব্যপারে অভিযোগ দায়ের করে। পরে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে সাইফুল ইসলামকে আটক করতে সক্ষম হলেও ও তার ভাই সোহেল মিয়া যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, আটক সাইফুলের বিরুদ্ধে থানায় পূর্বেও একাধিক মামলা রয়েছে। শনিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে নারায়ণগঞ্জ কারাগারে প্রেরণ করা হয়।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি