শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:২৬

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     আড়াইহাজারে পারিবারিক কলহের জের একজনকে  পিটিয়ে হত্যা
আড়াইহাজারে পারিবারিক কলহের জের একজনকে  পিটিয়ে হত্যা
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ৩০ মার্চ, ২০২৫
আড়াইহাজার প্রতিনিধি
নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রী, সন্তান ও পুত্রবধু মিলে কবির হোসেন (৫০) নামক একজনকে  পিটিয়ে হত্যা করেছে।
 নিহত কবির উপজেলার মাহমুদপুর ইউনিয়নের সালমদী গ্রামের মৃত আঃ হাসিমের ছেলে।
রোববার (৩০ মার্চ) সকাল ৯টার দিকে  উপজেলার বিশনন্দী ইউনিয়নের চালাকচর এলাকা রাস্তা পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।  এর আগে  মাহমুদপুর ইউনিয়নের সালমদী এলাকায় তার নিজ বাড়ীতে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কবির হোসেন  প্রথম স্ত্রী  রেখে  তিনি দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে তার  প্রথম স্ত্রী মাজেদা  তার  ছেলে সজীব  সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল।
 রোববার সকালে বাবা-ছেলের মধ্যে কথাকাটাকাটি হলে একপর্যায়ে সজীব ও তার মা  লাঠি দিয়ে পিটিয়ে কবিরকে হত্যা করেন।   পরে তার লাশ বাড়ী থেকে ৩ কিলোমিটার দুরে বিশনন্দীর চালক চর এলাকায় রাস্তায় ফেলে দিয়ে আসে।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “পারিবারিক কলহের জেরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।  নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনা তার প্রথম স্ত্রী মাজেদা ও পুত্রবধু তানহাকে আটক করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি