শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:২২

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     আড়াইহাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, কয়েক কোটি টাকার ক্ষতি
আড়াইহাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, কয়েক কোটি টাকার ক্ষতি
  সর্বশেষপ্রধান সংবাদঅর্থ ও বাণিজ্য || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে গোপালদী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২০ নভেম্বর) ভোরে গোপালদী বাজারে সিএনজি পট্টিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের খবর পেয়ে মাধবদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সর ২ ইউনিট ও আড়াইহাজার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সর ২ ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এসময়ে আগুনে সাইদুল টেক্সটাইল, জলিল টেক্সটাইল, আলমগীর টেক্সটাইলের আংশিক, ২ টি ওয়ার্কশপ কারখানা যার মালিক রিপন ও ফজলং , সুনিলের আলমারূ তৈরির কারখানা, মটর তৈরির কারখানা পুড়ে ছাই হয়ে গেছে। সেই সাথে ৫ জন আহত হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গোপালদী তদন্ত কেন্দ্রের এসআই হাসান মাদবর এর সত্যতা নিশ্চিত করে বলেন, আগুনের ক্ষয়ক্ষতির তদন্ত সাপেক্ষে বলা যাবে। তবে ব্যবসায়ীদের দাবী আগুনে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মাধবদী ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. হাদিউল বলেন, বিকট শব্দের মধ্য দিয়ে আগুনের সূত্রপাত ঘটে। এটা গ্যাস না বিদ্যুতের শর্টসার্কিট থেকে সেটা তদন্ত সাপেক্ষে বলা যাবে। আগুন লাগার খবর পাওয়ার সাথে আমাদের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাত হোসেন ও গোপালদী পৌরসভা প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভীন বিথী। এদিকে আগুণে পুড়ে সব কিছু হারিয়ে অসহায় হয়ে পড়েছে কারখানার মালিকরা। আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাত হোসেন জানান, আমরা জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলে ক্ষতিগ্রস্থদের সব ধরণের সহযোগিতা করার চেস্টা করা হবে।

 

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি