শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:২৬

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     আ.লীগ নেই, মামলাগুলোর জামিন করাচ্ছে কারা : আশা
আ.লীগ নেই, মামলাগুলোর জামিন করাচ্ছে কারা : আশা
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

শহর প্রতিনিধি

শহর প্রতিনিধি

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা বলেছেন, আমরা বুক ফুলিয়ে বলতে পারি পাঁচ তারিখের পর আমরা বা আমাদের কর্মীরা কোথাও চাঁদাবাজি করতে যাইনি। পুলিশ আমাদের সবচেয়ে বেশি নির্যাতন করেছে আর আমরা যখন সুযোগ পেয়েছি তখন পুলিশকে পাহাড়া দিয়েছি। কারণ এই পুলিশ অপব্যবহৃত হয়েছে। আমরা সরকারি স্থাপনা পাহাড়া দিয়েছি কারণ এগুলো জনগণের সম্পদ। আর আপনারা বিভিন্ন সেক্টরে চাঁদাবাজি করেছেন। হাসপাতালে চিকিৎসা করিয়েছেন, সেই হাসপাতালের বিলও দেননি তিনি।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আলোচনা সভায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি

তিনি বলেন, ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে ও জিয়াউর রহমানকে মুক্ত করার মাধ্যমে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন ঘটেছিল। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক। আমরা সেই নেতার সৈনিক যিনি বলেছিলেন উই রিভল্ট। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই আদর্শকে জানা ও বুকে ধারণ করার মধ্যে তফাৎ রয়েছে। আমরা অনেক লোককে দেখতে পাচ্ছি যারা মুখে শহীদ জিয়ার আদর্শের কথা বললেও কার্যক্রম সম্পূর্ণ উল্টো।

তিনি আরও বলেন, কোর্টে তো আওয়ামী লীগের কোন উকিল নেই। তাদের সকলেই এখন হত্যা মামলার আসামি। তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীদের মামলা লড়বে কে। এ মামলাগুলো করল কারা আর এ মামলায় জামিন করাচ্ছে কারা। আমরা আদর্শিক কারণে আওয়ামী লীগকে বিতাড়িত করেছি। তবে কোর্টে একদল লেদা জন্মেছে, তারা কোর্ট থেকে আওয়ামী লীগের উকিলদের ভাগাচ্ছে বানিজ্যিক কারণে। আমরা আদর্শিক সৈনিক আর ওরা হল বানিজ্যিক সৈনিক। তেল আর পানি যেমন একসাথে মেলে না তেমন তাদের সাথে আমাদের মেলার সুযোগ নেই।

তারা কথায় কথায় বলে সতেরো বছর, আন্দোলন না করলে কী জ্বীন ভুতে কারাগারে নিয়েছে। ২০১৪ সালে আমরা যখন পালিয়ে বেড়াচ্ছিলাম তখন আপনারা নতুন দলে যোগ দেয়ার পাঁয়তারা করছিলেন। আমরাই ছিলাম আমরাই থাকবো। কোর্ট প্রাঙ্গনে প্রমান পেয়েছেন নারায়ণগঞ্জের কারা।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি