শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:২৪

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     ইভটিজিং হলে পুলিশের অপেক্ষা করবে না: সেলিম ওসমান
ইভটিজিং হলে পুলিশের অপেক্ষা করবে না: সেলিম ওসমান
  সর্বশেষপ্রধান সংবাদ‌শিক্ষা ও ক্যাম্পাস || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ৮ জুন, ২০২৪
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান বলেছেন, অনেকের অনেক চাহিদা আছে, চাহিদার কোন শেষ নেই। অনেকের সাথে অনেকের ঝগড়া আছে। ঝগড়ারও শেষ নেই। তার সাথে অনেক সম্পর্কই আছে৷ এরমধ্যে একটা হল উনি আমার দুলাভাই। নির্বাচনের সময় অনেক কথা কাটাকাটি হয়েছে, ঝগড়া হয়েছে। এগুলো হয়, হবেই।
 তিনি বলেন, যেকোন ভাবে হারাম খাওয়া, জমি দখল করা এসকল অপকর্মের বিচার এখানেই হবে। আনোয়ার ভাইকে আমি শ্রদ্ধা করি। তিনি আমার বাবার সহকর্মী ছিলেন। তার কাছে আমি অনেক কিছু শিখেছি। তাকে আমি গুরু বলতাম এখন তিনি আমাকে বলে ডিজিটাল গুরু।
শনিবার (৮ জুন) নারায়ণগঞ্জের মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
শিক্ষার্থীদের ইভটিজিং এর অভিযোগের প্রেক্ষিতে তিনি বলেন, এ ধরণের কোন ঘটনা করলে পুলিশের অপেক্ষা করবে না। রাস্তায় বের হয়ে যাবে। ওদের জুতাপেটা করবে। তোমরা হাত গুটিয়ে বসে থাকলে কোন সমস্যার সমাধান হবে না৷ আমি জানি না, বারবার বলার পরেও প্রশাসন এটা দেখছে না। এটা পুলিশের কাজ, আমাদের না। বাচ্চাদের নিরাপত্তা দেয়ার দায়িত্ব পুলিশের। আমি সাংবাদিকদের মাধ্যমে এসপি মহোদয়ের কাছে অনুরোধ করবো এই বাচ্চাদের আপনারা উদ্ধার করুন। আমরা প্রয়োজনে এই নিরাপত্তার জন্য দাঁড়াব। প্রয়জনে মাননীয় প্রধানমন্ত্রীকে জানাবো, আমাদের বাচ্চারা যেন অসুবিধায় না পড়ে। মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আনোয়ার সাহেবের সাথে একসময় আমার সুসম্পর্ক ছিল। তাকে আমি গুরু বলতাম। আজ তাকে গুরু বলতে ইচ্ছে করছে। এই চারতলা ভবন আজ আট তলা হয়ে গেছে। আমি শিক্ষা মন্ত্রণালয়ে যাবো প্রয়োজনে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাবো। এই বিল্ডিংটাকে আমরা আট তলা করবো। সদর থানা ও মেয়র আইভীকে অনুরোধ করে তিনি বলেন, আমি আমার মেয়রের কাছে অনুরোধ করবো এখানে যারা বসে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়ার জন্য। বিশেষ করে গার্লস স্কুলের সামনের জায়গাটুকু। আর সদর থানাকে অনুরোধ করবো স্কুল শুরু ও ছুটির সময় আপনারা পেট্রোল করুন। বাচ্চাদের নিরাপত্তার ব্যাবস্থা করুন। স্কুলের সামনে গার্ড বসানোর ব্যাবস্থা করুন। নষ্ট জেনারেটনের ব্যাপারে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে তিনি বলেন, এখানে জেনারেটর আছে। আগামী সাত দিনের মধ্যে এটা ঠিক না করলে পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে এটা বন্ধ করে দেয়া হবে। আমি কমিটির কাছে অনুরোধ করছি। প্রয়োজনে জেনারেটর পরিবর্তন করুন। আমি ও আমার ব্যাবসায়ীরা সহায়তা করবো। বাজেটের প্রসঙ্গে তিনি বলেন, বাজেট হচ্ছে। আমাদের ব্যাবসায়ীদের জীবন যায় যায় অবস্থা। এই বাচ্চাদের আমি আমার নাতি নাতনির মত ভালবাসি। তোমরা ভাল হলে তোমরাই পারবে বাংলাদেশকে বঙ্গবন্ধুর সেনার বাংলা হিসেবে প্রতিষ্ঠিত করতে। স্কুল কমিটির প্রসঙ্গে এমপি বলেন, আমাদের বদ অভ্যাস। আমরা একে অপরের পেছনে লেগে থাকি। ইদানীং স্কুল কমিটির জন্য অনেকে মামলা করে। আমরা ভাল লোক দিলে মামলা করে। আপনি যেই হন, স্কুলের কমিটিতে যাওয়ার কথা যদি ভাবেন সেটা আপনার ইচ্ছায় হবে না। আমাদের সাথে বসুন। নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হবে। আমি আনোয়ার ভাইয়ের বাসায় যেতাম। আনেয়ার ভাইও আমার বাসায় আসত। তিনি আমাকে বললেন সেলিম ভাই সময় দিতে পারবেন। আমি বললাম শনিবার করেন, ওইদিন সংসদ বন্ধ থাকবে। আগামী শনিবার চলবে। যেকোন ভাবে বাজেট করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষায় অনেক অনুদান ও ভর্তুকি দিচ্ছেন। আমি যেকোন উপায়ে হোক, মর্গ্যান স্কুলকে আমি ভাল জায়গায় আনবো। আমার রেজাল্ট কিন্তু ভাল লাগেনি। আমি অনুরোধ করবো ভাল ছাত্রীদের এই বন্ধেও কেচিংয়ের ব্যাবস্থা করুন। হাইস্কুলের মত মর্গ্যান স্কুলেও যেন জিপিএ বাড়ে। নয়ত আমাকে আর খুঁজবেন না। আমাদের চারটা ছাদ। এখানে আমরা ভালমত ছাদ বাগান করলে অর্ধেক স্কুলের খরচ এখান থেকেই চলে আসবে। এটা জানতে হবে। একটা বাচ্চা পাঁচটা মুরগী পালন করলে তিনটা ডিম পাবে। আমরা সরকারি অনুদান নিয়ে ওদের সহযোগিতা করতে পারি। আমি ক্ষমা চাই। আমার অবস্থা অনেক খারাপ। আমার বাম পা দুইবার ভেঙে গেছে। আল্লাহ রহম করেছে। আমার কাছে ও সরকারের কাছে চাওয়ার কিছু নেই। ভাল কাজ হবে ভাল ফাইনান্স আসবে। শুরু করলেই হবে। তোমরা ছাদ বাগান করো। তোমরা টিফিনের কথা বলেছো। তোমাদের ব্যাবসা শিখতে হবে। তোমরা বানিয়ে নিয়ে আসো খাবার। তোমরাই ব্যাবসায়ী হয়ে যাবে। আরেকজন লোক আসলে মাসে বিশ পঁচিশ হাজার টাকা নিয়ে যাবে। তোমরা চেষ্টা করলেই পারবে। আমাদের চাহিদা একটাই। তোমাদের ভাল রেজাল্ট চাই। আমি প্রধান শিক্ষককে বলতে চাই কে কমিটিতে থাকবে এটা আপনাদের ব্যাপার না। আপনারা ভাল রেজাল্ট আনুন। কমিটি যেটা আছে সেটাই থাকবে আমি যদি বেঁচে থাকি। আনোয়ার ভাই থাকবে হাবীব থাকবে আরও যারা ছিল তারাও থাকবে। প্রধানমন্ত্রী যদি পনেরো বছর থাকতে পারে আনোয়ার ভাই প্রয়োজনে আজীবন থাকবে। তোমাদের বাবা মাকে বলবে নির্বাচন করলে আমাদের সাথে যোগাযোগ করে যেন করে। আমাকে এখানে আসা নিয়ে অনেক কথা বলা হয়েছে। সাংবাদিকদের বলব আমার ব্যাপারে কিছু বললে সরাসরি বলুন। আমি উত্তর দেব। আমার পেছনে কথা বলবে, আমার বাবা মা তুলে গালি দিবে ওরা শয়তান। যারা ভাল মানুষ তারা আমার সামনে এসে কথা বলবে। আমাদের মিলনমেলা হয়েছে। আমাদের মেয়রকে নিয়ে আমরা একসাথে বসেছি। কোরবানির ঈদ পর্যন্ত যেভাবেই হোক আমরা যানজট কমাতে পেরেছি, ফুটপাত থেকে দোকান সরাতে পেরেছি। ঈদের পরে আমরা এই বাচ্চাদের যে অভিযোগ ডিস্টার্বের আমরা এটারও সমাধান করবো। আমি আনোয়ার ভাইকে বলব, আপনারা একটা দল করেন। তার নাম আওয়ামী লীগ, তার সাথে ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ। আপনারা এত বড় একটা দল। আপনারা কখনও একসাথে হন না। আমাদের মাঝে ভুলত্রুটি হবেই। সেই ভুল থেকে আমাদের সমাধানে আসতে হবে। যা ভুল বোঝাবুঝি হওয়ার হয়েছে। কালকে সকাল থেকে যেন এগুলে না থাকে। আমরা এক হলে বঙ্গবন্ধুর আদর্শ আমরা লালন করতে পারবো। আমরা আমরা যেন ঝগড়া না করি সেদিকে লক্ষ্য রাখতে হবে। সারা বিশ্বে অর্থনৈতিক অবস্থা খুব খারাপ উল্লেখ করে তিনি বলেন, আমি সাংবাদিকদের বলতে চাই খারাপ করলে খারাপটা লিখুন। তবে বানিয়ে লিখবেন না। আমরা তিনটা সংস্থা একসাথে কাজ করছি। প্রেসক্লাব, নারায়ণগঞ্জ চেম্বার ও নারায়ণগঞ্জ বার। আমরা যদি এক থাকি আমার মেয়র যদি এক থাকে এ কলেজ বাংলাদেশের শ্রেষ্ঠ কলেজ হবে। আমি অনুরোধ করবো আমি যাওয়ার পরে এখানে যেন কেউ ইভটিজিং না করে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির গভর্নিং বডি ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান, মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, মহানগর জাতীয় পার্টির সভাপতি মোদাচ্ছেরুল হক দুলাল, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য এস এম আহসান হাবিব, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনির, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মুন্না, নারায়ণগঞ্জ কলেজের উপাধ্যক্ষ ড. রুমন রেজা, স্কুলের অভিভাবক কমিটির সদস্য হুমায়ূন কবির, মোশাররফ হোসেন জনি, জানে আলম জানু, সহকারী প্রধান শিক্ষক লায়লা আক্তার, শিক্ষক প্রতিনিধি বিনোদ কুমার দেবনাথ, হাজেরা আক্তার, শাহনুর আলম প্রমুখ।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি