শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৩৬

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     ঋণ দেওয়ার প্রলোভনে ২০০ লোককে ঢাকায় জড়ো করার চেষ্টা!
ঋণ দেওয়ার প্রলোভনে ২০০ লোককে ঢাকায় জড়ো করার চেষ্টা!
  সর্বশেষপ্রধান সংবাদদৃষ্টিজুড়ে || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জের বন্দর থেকে অন্তত ২০০ লোককে এক লাখ টাকা করে বিনা সুদে ঋণ নিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে চারটি বাসে করে ঢাকায় জড়ো করার চেষ্টা করেছে একটি মহল।
সোমবার (২৫ নভেম্বর) সকালে বন্দর থানা পুলিশ মদনপুর বাসস্ট্যান্ডে তল্লাশি চালিয়ে চারটি বাস আটক করে। চারটি বাসে অন্তত ২০০ লোককে ঢাকায় রাজু ভাস্কর্যে জড়ো করার পরিকল্পনা করা হয়েছিল।
দেশের বিভিন্ন স্থান থেকে এরকম আরও বহু লোককে ঢাকায় রাজু ভাস্কর্যে জড়ো করার পরিকল্পনা থেকেই তাদের নেওয়া হচ্ছিল বলে ধারণা পুলিশের।
এদিকে এ ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় বিভিন্ন যানবাহনে কড়া নজরদারি ও তল্লাশি করছে পুলিশ ও ডিবি।
জানা যায়, সকালে চারটি বাসে করে অন্তত ২০০ লোককে নিয়ে ঢাকার রাজু ভাস্কর্যে নেওয়ার জন্য পাঠায় একটি মহল। তাদের ভুল বুঝিয়ে এক লাখ টাকা করে ঋণ দেওয়া হবে বলে একটি লিফলেটও দেওয়া হয়। ঋণগুলো সুদমুক্ত হবে বলে এতে উল্লেখ করা হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, আমরা মদনপুর থেকে চারটি বাস আটক করেছি। বাসগুলোতে অন্তত ২০০ লোককে ভুল বুঝিয়ে ঢাকায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। তাদের সুদমুক্ত এক লাখ টাকা ঋণ দেওয়ার কথা বলা হয়েছিল। আমরা বাসগুলো আটক রেখেছি। তদন্ত করে দেখছি। পরে আরও বিস্তারিত জানাতে পারবো। আমরা দেখছি, আরও কোনো পরিকল্পনা তাদের ছিল কিনা।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান জানান, ঢাকায় একটি মহলের আহুত সমাবেশের খবরে আমরা সাইনবোর্ডে আছি। তল্লাশি করছি। কোনো ধরনের নাশকতাকারী যেন কোনো পরিকল্পনা করতে না পারে সেজন্য আমাদের নজরদারি রয়েছে।
অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের আহ্বায়ক আ ব ম. মোস্তাফা আমীনের নাম ও ছবি উল্লেখ করে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামে একটি সংগঠন থেকে এ কর্মসূচি নেওয়া হয় বলে লিফলেটে উল্লেখ করা হয়।
লিফলেটে লেখা ছিল- ‘কৃষক, শ্রমিক, হকার, বেকার তথা সকল জনগণ থেকে ভ্যাট, ট্যাক্স হিসাবে আদায় করা লাখ-কোটি টাকা ক্ষমতাশ্রিত একটি হায়নার দল, স্বাধীনতার পর থেকেই লুটপাট করছে। লুণ্ঠিত অর্থ উদ্ধার করবো, বিনা সুদে পুঁজি নেবো। ‘অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা’ শিরোনামে দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবিতে সোমবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় ঢাকার শাহবাগ মোড়ে ‘অবস্থান কর্মসূচি’ পালন করা হবে। বিনা সুদে, বিনা জামানতে এক লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত পুঁজি পেয়ে দারিদ্র্য মুক্তিতে আগ্রহী সর্বস্তরের জনগণকে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। সংগঠনের ঠিকানা হিসেবে উল্লেখ করা হয়, বাড়ি-০১ দোতলা, রোড-২, ধানমন্ডি, ঢাকা। প্রচারে অধ্যাপক  এড. জিয়াউর রহমান ০১৭১১ ৫৪৩৪৩১, মাহবুবুল আসার চৌধুরী ১১৭১১-৭৩৪০১৫।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি