শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:২৬

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     কাঁচপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ইলেকট্রনিক্স ব্যবসায়ীর মৃত্যু
কাঁচপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ইলেকট্রনিক্স ব্যবসায়ীর মৃত্যু
  সর্বশেষপ্রধান সংবাদদৃষ্টিজুড়ে || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪

 

সোনারগা প্রতিনিধি
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ওমর ফারুক খাঁন নামের এক ইলেকট্রনিক্স ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে তাকে বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় কাঁচপুর বাস স্ট্যান্ড এলাকা থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
 নিহত ওমর ফারুক উপজেলার কাঁচপুর দক্ষিণ পাড়া গ্রামের আহমেদ খাঁনের ছেলে।
নিহতের ছোট ভাই রফিকুল ইসলাম খাঁন জানান, নিহত ওমর ফারুক খাঁনের কাঁচপুর এলাকায় ইলেকট্রনিক্স সামগ্রীর দোকান রয়েছে। তিনি এ পন্যের ডিলার। বিকেলের দিকে ঢাকা থেকে বাসে করে বাসায় ফিরছিলেন। অজ্ঞান পার্টির সদস্যরা কৌশলে তাকে কিছু খাইয়ে অচেতন করে রাস্তায় ফেলে রাখে। পথচারীরা ব্যবসায়ী ওমর ফারুক খাঁনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিসিন ভবনের ৭০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাকে দেখতে পান। পরে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬ টার দিকে তিনি মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসিন বলেন, অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ব্যবসায়ীর মৃত্যুর সংবাদ পেয়েছি। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে মামলা করলে ব্যবস্থা নেওয়া হবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি