শহর প্রতিনিধি
অস্ত্র , চুরি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ , বিস্ফোরক দ্রব্য , সন্ত্রাস বিরোধী আইনসহ ১৯ টি মামলার আসামি মো: মোমেন ওরফে টাইগার মোমেনকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা ডিবি পুলিশ ।
মঙ্গলবার দুপুরে তাকে বৈষম্য বিরোধী মামলায় আদালতে পাঠানো হয়েছে ।এর আগে সোমবার রাতে সোনারগাঁও থানাধীন কাঁচপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয় ।
গ্রেফতারকৃতমো: মো: মোমেন ওরফে টাইগার মোমেন সোনারগা থানাধীন কাচপুর সোনাপুর এলাকার মো: আমির আলীর ছেলে ।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন জানান, ২০২৪ সালের আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সোনারগাঁও থানা এলাকায় মোহাম্মদ আশিক মিয়া (২০) হত্যা করা হয় ।সে মামলায় মো: মোমেন ওরফে টাইগার মোমেন এজাহার ভুক্ত আসামি ।এছাড়া নিষিদ্ধ ঘোষিত যুবলীগের সক্রিয় সদস্য।তিনি আরো জানান, মো: মোমেন ওরফে টাইগার মোমেন চিহিৃত অপরাধী তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধের ১৯ টা মামলা রয়েছে ।