শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:২০

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     কাশিপুর ইউনিয়নে ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতিতে ইউনিয়ন পরিষদকে অতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহবান ছাত্র ফেডারেশনের
কাশিপুর ইউনিয়নে ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতিতে ইউনিয়ন পরিষদকে অতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহবান ছাত্র ফেডারেশনের
  সর্বশেষপ্রধান সংবাদসংগঠন || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশ ছাত্র ফেডারেশন ভোলাইল আঞ্চলিক শাখার নেতৃবৃন্দ কাশিপুর ইউনিয়ন পরিষদের সচিব মো:আওলাদ হোসেন এর সাথে কাশিপুরের ডেঙ্গু নিয়ে আলোচনা করেন।

আলোচনার এক পর্যায়ে ইউনিয়ন পরিষদ থেকে জানানো হয় আগামীকাল ৯ সেপ্টেম্বর থেকে কাশিপুর ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিকভাবে ফগার মেশিন ব্যবহার করা হবে।

এসময় উপস্থিত ছিলেন ছাত্র ফেডারেশন ভোলাইল আঞ্চলিক শাখার আহ্বায়ক স্বপ্নীল শোভন,যুগ্ম আহ্বায়ক মাহাদী হাসান, সদস্য আকিব হাসান এবং সদস্য আবু তালহা।

আহ্বায়ক স্বপ্নীল শোভন বলেন,

কাশিপুর ইউনিয়নে ডেঙ্গুর প্রাদুর্ভাব বর্তমানে মারাত্মক পর্যায়ে পৌঁছেছে। প্রতিদিন নতুন আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, এবং স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসা নিতে আসা মানুষের চাপও বেড়েছে। এই এলাকায় ঘনবসতি ও অপর্যাপ্ত পরিচ্ছন্নতা ব্যবস্থার কারণে প্রায় প্রতিটি পরিবারই ঝুঁকির মধ্যে রয়েছে। ইতোমধ্যে দুইজন স্কুল শিক্ষার্থীসহ কয়েকজন মানুষের মৃত্যু আমাদের গভীরভাবে ব্যথিত করেছে।

আমরা মনে করি, শুধু ফগার মেশিন ব্যবহারই যথেষ্ট নয়; পাশাপাশি জনগণকে সচেতন করতে হবে—বাড়ির আশপাশের জমে থাকা পানি অপসারণ, পুরনো টায়ার, ফুলের টব ও পরিত্যক্ত পাত্রে যেন পানি না জমে, সে বিষয়ে সবাইকে সতর্ক হতে হবে।

বাংলাদেশ ছাত্র ফেডারেশন বিশ্বাস করে, জনসম্পৃক্ততা ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। তাই ইউনিয়ন পরিষদ, স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ এখন সময়ের দাবি।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি