শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৩৬

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     কেয়ারটেকার মনির হত্যা, শামীম ওসমানকে প্রধান আসামি করে ১২৩ জনের বিরুদ্ধে মামলা
কেয়ারটেকার মনির হত্যা, শামীম ওসমানকে প্রধান আসামি করে ১২৩ জনের বিরুদ্ধে মামলা
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ২১ আগস্ট, ২০২৪
শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হীরাঝিল রোডে কেয়ারটেকার মনির হোসেন গুলিবিদ্ধ হয়ে মৃ্ত্যুর ঘটনায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমানকে প্রধান আসামি করে ১২৩ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আরও একটি মামলা দায়ের হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।
এর আগে বুধবার (২১ আগস্ট) সকালে নিহত মনির হোসেনের ছোট ভাই সাখাওয়াত হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মজিবর রহমান (৬৮), সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন (৬২), আজমেরী ওসমান (৪৫), অয়ন ওসমান (৩৫), শাহ নিজাম (৫৬), মোঃ ওমর ফারুক (৪৮), হাবিবুল্লাহ হবুল (৫০), মোঃ সাদেক আলী (৬২), নাসিক কাউন্সিলর শাহজালাল বাদল (৪৪), মতিউর রহমান (মতি), স্বেচ্ছাসেবকলীগ নেতা শিব্বির আহমাদ (৪০), দেলোয়ার হোসেন সরকারের নামসহ ১২৩ জন আসামির নাম উল্লেখ করা হয়েছে।
মামলায় উল্লেখ করা হয়, গত ২০ জুলাই ১নং থেকে ৩নং আসামীর নির্দেশে ডাচ বাংলা ইব্রাহিম খলিল শপিং কমপ্লেক্সের পিছনে হিরাঝিল রোডে সাবেক কমিশনার ওমর ফারুক এর চুনা ফ্যাক্টরীর সামনের রাস্তায় তার বড় ভাই মনির হোসেন (৫৬) গুলিবিদ্ধ হলে নারায়ণগঞ্জস্থ খানপুর সরকারী হাসপাতালে নেন। পরবর্তীতে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে রেফার্ড করেন। অতঃপর গত ২১ জুলাই রাতে পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে তার অপারেশন করে গুলি বের করা হয়। সেখানে ১২ ঘন্টা আইসিইউতে চিকিৎসাধীন থাকাবস্থায় গত ২২ জুলাই বিকালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি