শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:১৯

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     কোন প্রার্থী কি জন্য নির্বাচন করবে না এটা তার ব্যক্তিগত বিষয় : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী
কোন প্রার্থী কি জন্য নির্বাচন করবে না এটা তার ব্যক্তিগত বিষয় : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

শহর  প্রতিনিধি

দেশে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনো ধরনের সংশয় নেই বলে স্পষ্ট জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো প্রার্থী যদি নিরাপত্তার অজুহাতে নির্বাচন থেকে সরে দাঁড়ান, তবে সেটি একান্তই তাঁর ব্যক্তিগত মতামত।

সম্প্রতি নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি প্রার্থীর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর প্রেক্ষিতে উপদেষ্টা বলেন, “কোন প্রার্থী কি জন্য নির্বাচন করবে না এটা তার ব্যক্তিগত বিষয়।

নিরাপত্তার কথা বলে যিনি প্রার্থিতা প্রত্যাহার করেছেন, তিনিই আসলে বলতে পারবেন তিনি কী ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। তবে আমি নিশ্চিত করছি, সার্বিকভাবে দেশে নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই।”

তিনি আরও যোগ করেন, এখানে সাংবাদিক ও ব্যবসায়ীসহ সবাই উপস্থিত আছেন; কেউ যদি ব্যক্তিগতভাবে নিজেকে অনিরাপদ মনে করেন, তবে সেটি তাঁর নিজস্ব বিষয় হতে পারে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তার কোনো ঘাটতি নেই। এ সময় তিনি আহত ওসমান হাদীর দ্রুত আরোগ্য কামনায় সবার কাছে দোয়া চান।

এদিন দুপুর আড়াইটায় বিকেএমইএ ভবনের নিচতলায় জেলা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশকে ৬টি লেগুনা (পুলিশ ভ্যান) হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিকেএমইএ-র এই উদ্যোগকে ‘প্রশংসনীয় ও দৃষ্টান্তমূলক’ অভিহিত করে তিনি বলেন, জুলাই-আগস্ট আন্দোলনের সময় পুলিশের অনেক যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সংকটকালে ব্যবসায়ীদের এগিয়ে আসা পুলিশের কাজকে অনেক সহজ করে দেবে।

তিনি আশা প্রকাশ করেন, নতুন এই পুলিশ ভ্যানগুলো শিল্পাঞ্চল ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিকেএমইএ-র ঊর্ধ্বতন নেতৃবৃন্দ, জেলা পুলিশ ও শিল্প পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি