শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:২৫

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     কোমরের বেল্ট দিয়ে হত্যা করে মিশুক ছিনতাই করে দুই বন্ধু
কোমরের বেল্ট দিয়ে হত্যা করে মিশুক ছিনতাই করে দুই বন্ধু
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ১৬ মার্চ, ২০২৪

শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জ সদর উপজেলা এলাকায় মিশুক চালক রাজু হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে পারভেজ (৩০) নামে একযুবককে গ্রেফতার করেছে পুলিশ ।
গ্রেফতারকৃত পারভেজ(৩০) ফতুল্লার পাগলা বটতলা বৌ বাজার এলাকার মুসা মিয়ার পুত্র।
শনিবার দুপুরে তাকে ফতুল্লা থানার লালপুর পৌষাপুকুর পাড় এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ সময় নিহত মিশুক চালক রাজুর ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার সহ হত্যাকান্ডে ব্যবহৃত কালো রংয়ের একটি বেল্ট জব্দ করেছে পুলিশ।
মামলা সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে জরুরী সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ পিলকুনী কবরস্থান সংলগ্ন ডোবা থেকে মিশুক চালক রাজুর লাশ উদ্ধার করে ।পরে ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। এর একদিন পর শুক্রবার সকালে নিহত রাজুর মা পেয়ারা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানায়, জরুীর সেবা ৯৯৯ ফোন পেয় ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তথ্য প্রযুক্তি ও নিজস্ব সোর্সের মাধ্যমে নিশ্চিত হয়ে শনিবার দুপুর তিনটার দিকে লালপুর পৌষাপুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত পারভেজ নামের এক যুবক কে গ্রেফতার করা হয়। এ সময় হত্যাকান্ডের ব্যবহৃত কালো রংয়ের একটি চামড়ার বেল্ট ও নিহতের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত পারভেজ হত্যাকান্ডের কথা স্বীকার করে। আরো এক ঘাতকের সহোযোগিতায় এ হতাকান্ডের ঘটনা ঘটায়। গ্রেফতারকৃত পারভেজ গার্মেন্টেসে চাকুরী করে তার সহযোগি অপর ঘাতক রাকিব তার মতোই গার্মেন্টেসে কর্মরত। ঘটনার রাতে তারা পৌষাপুকুর পাড় থেকে ঘুরতে যাওয়ার কথা বলে মিশুক ভাড়া নেয়। পরবর্তীতে নন্দলালপু- পিলকুনী সড়কে নির্জন স্থানে সুযোগ বুঝে কোমরের চামড়ার বেল্ট দিয়ে গলায় পেচিয়ে হত্যা করে মিশুক নিয়ে পালিয়ে যায়।হত্যাকান্ডে জড়িত অপর ঘাতক রাকিবকেও আইন-শৃখংলারক্ষাকারী বাহিনী গ্রেফতার করেছে বলে তিনি জানতে পেরেছেন। ছিনিয়ে নেয়া মিশুক অতি দ্রুতই উদ্ধার করা হবে বলে তিনি জানান।
নিহত মিশুক চালক রাজু ফতুল্লা মডেল থানার লালপুর পৌষাপুকুর পাড় এলাকার সিরাজ মিয়ার ভাড়াটিয়া মৃত মোক্তার আহম্মদের পুত্র।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি