শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:২৪

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     গাজাঁ  সেবন কালে কথা-কাটাকাটির জের ধরে সজীব খুন
গাজাঁ  সেবন কালে কথা-কাটাকাটির জের ধরে সজীব খুন
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
শহর প্রতিনিধি
ফতুল্লার পাগলায় গাজাঁ  সেবন কালে কথা-কাটাকাটির জের ধরে সজীব দেবনাথ (২৮) নামের এক যুবক কে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।
নিহত সজীব দেবনাথ বরগুনা জেলার সদর থানার শুশু কাঠপট্টি সড়কের আশুতোষ দেবনাথের পুত্র।
সংবাদ পেয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত দত্ত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় দুজনকে আটক করে।
ঘটনাট ঘটেছে শনিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে ফতুল্লা থানা সীমান্তের পাগলা তালতলা এলাকায়। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে হত্যাকান্ডের সাথে জড়িত রবি(১৭) ও সাজ্জাদ (১৮) কে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতর হলো ফতুল্লা থানার পাগলা নয়ামাটি এলাকার বিজয় মন্ডলের পুত্র রবি ও সাজ্জাদ একই থানার পাগলা উচ্চ বিদ্যালয় সংলগ্ন বারেক দেওয়ানের ভাড়াটিয়া মিঠুর পুত্র সজিব।
ড্রেজার শ্রমিকরা জানান, বুড়িগঙ্গা নদী থেকে পাগলা তালতলা এলাকা দিয়ে একাধীক ড্রেজারের মাধ্যমে তীরে বালু উঠানো হয়। রাত হলেই এসব ড্রেজারে স্থানীয় মাদকাসক্ত যুবকরা এসে মাদকের আড্ডা দেয়। তাদের ড্রেজারে উঠতে বাধা দিলে দলবল নিয়ে এসে শ্রমিকদের মারধর করে। এজন্য স্থানীয় মাদকাসক্তদের কিছু বলতে কেহ সাহস পায়না।
তারা আরো জানান, শনিবার দিবাগত রাত সাড়ল বারেটার দিকে  সজিব, রবি ও সাজ্জাদ নামে তিন যুবক তৌহিদ ট্রেডার্সের ঘাট দিয়ে নদীতে ভাসমান পাঁচতারা আনলোড নামে ড্রেজারে উঠে।  গাজা সেবন অবস্থায় তিনজন তর্কে জড়িয়ে পড়ে। এসময় রবি ও সাজ্জাদ মিলে সজিবকে গাজা কাটার ছুরি দিয়ে পেটে আঘাত করে। তখন সজিব চিৎকার করলে ড্রেজার শ্রমিকরা ঘুম থেকে উঠে আসলে তারা দৌড়ে তীরে উঠে আবারো ঝগড়ায় লিপ্ত হয়। এক পর্যায়ে সজিব মাটিতে লুটে পড়লে রবি ও সাজ্জাদ পালিয়ে যায়। তখন থানায় খবর দিলে তাৎক্ষনিক পুলিশ এসে ধাওয়া করে রবি ও সাজ্জাদকে আটক করেন।
নিহতের বাবা জানায়,তিনি মিরপুরের ম্যাসে থেকে একটি কোম্পানিতে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত রয়েছে। নিহত সজিব ঢাকা মিরপুরস্থ একটি ঔষধ কোম্পানীতে চাকুরি করতো।এক বছর পূর্বে চাকুরি ছেড়ে দিয়ে গ্রামের বাড়ীতে চলে যায়। দুই মাস পূর্বে তার ছেলে গ্রামের বাড়ী থেকে মিরপুর তার নিকট চলে আসে। এক  প্রায় এক মাস পূর্বে নতুন চাকরি কাচামালের আড়তে যোগদানের কথা বলে ফতুল্লার পাগলায় চলে আসে। রাত ৪ টার দিকে ফতুল্লা থানা পুলিশ মেবাইল ফোনে তাকে তার ছেলের মৃত্যু সংবাদ জানায়। নিহত সজিব দেবনাথ বিবাহিত বলে তিনি জানান।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শরিফুল ইসলাম জানান,মাদক সেবনের এক পর্যায়ে তাদের মাঝে মারামারি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যায়  সজীব দেবনাথ। পরে  স্থানীয়দের সহায়তায় পুলিশ  দুজনকে আটক  করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি