শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:২৩

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার : পরিবারের দাবি হত্যা
গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার : পরিবারের দাবি হত্যা
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫

শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লার লামাপাড়া নয়ামাটি এলাকায় লামিয়া আক্তার ফিজি (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত ৮টার দিকে মনিরুল ইসলাম মনুর বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে লাশটি উদ্ধার করা হয়।তার পরিবারের অভিযোগ, স্বামী মুন্না মোল্লা ও শ্বশুরবাড়ির সদস্যরা পরিকল্পিতভাবে লামিয়াকে হত্যা করে জানালার গ্রিলের সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়েছে।

নিহত লামিয়া আক্তার ফিজি ফতুল্লার দেওভোগ বাশমুলী এলাকার মীর মোহাম্মদ আলীর মেয়ে।

নিহতের বড় ভাই আরাফাত জানান, করোনাকালে লামিয়ার বিয়ে হয় মুন্না মোল্লার সঙ্গে। বিয়ের সময় মুন্না তার প্রথম স্ত্রীর কথা গোপন রেখে নিজেকে ব্যবসায়ী পরিচয় দেন। বিয়ের পর জানা যায়, মুন্নার একটি প্রথম স্ত্রী রয়েছে এবং তিনি বেকার। এরপর থেকেই লামিয়ার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয়।

আরাফাত আরও জানান, লামিয়া শ্বশুরবাড়িতে একাধিকবার শারীরিক নির্যাতনের শিকার হয়। নির্যাতনের বিষয়ে স্থানীয় সালিশ থেকে থানা পুলিশ পর্যন্ত গড়ায়। তাদের সংসারে একটি দুই বছরের পুত্রসন্তান রয়েছে। দীর্ঘদিন নির্যাতন সহ্য করলেও লামিয়া স্বামীর সংসার রক্ষা করার চেষ্টা করে। কিন্তু শেষ পর্যন্ত লামিয়াকে নির্মমভাবে হত্যা করা হয় বলে পরিবারের অভিযোগ।

ফতুল্লা মডেল থানার এসআই ইমানুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে স্বামীসহ পরিবারের অন্যান্য সদস্যরা আত্মগোপনে রয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তোফাজ্জল নামের একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।

 

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি