শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:১৯

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     চটকদারী বিজ্ঞাপন দিয়ে প্রতারনা : গ্রেফতার ৩
চটকদারী বিজ্ঞাপন দিয়ে প্রতারনা : গ্রেফতার ৩
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
 ফতুল্লা  প্রতিনিধি
সামাজিক যোগাযোগ মাধ্যমে আ্যাপস খুলে চটকদারী বিজ্ঞাপন দিয়ে বিদেশে নিয়ে যাওয়ার কথা বলে ৩৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের মূলহোতা সহ তিনজন কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
রোববার সকালে তাদের কে নিলফামারি থেকে  কে গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে  নগদ তিন লাখ টাকা,বিপুল পরিমান জাল ভিসা, বিমানের ১০ টি জাল টিকিট,চারটি চেক বই,বিভিন্ন মোবাইল কোম্পানীর ১৫ টি সিম কার্ড,২ টি ভিসা কার্ড,একটি ল্যাপটপ ও তিনটি  খালি স্ট্যাম্প উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো প্রতারক চক্রেটির মূলহোতা নীলফামারী জেলার সদর থানার খোকশাবাড়ীর ডোলাপারার মোঃ আফতারুলের পুত্র  মোহাম্মদ এনামুল হক ওরফে আব্দুস সাত্তার(৩৫) একই এলাকার মোঃ ছলেউদ্দিনের পুত্র মোঃ আবুল কালাম ওরফে আশরাফ ওরফে রেজাউল করিম(৩০) এবং  মৃত হাবিবুর রহমানের পুত্র  মোঃ ইসলাম ওরফে পরাণ(২৯) কে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আ্যাপস খুলে জন প্রতি ১২ লাখ টাকার বিনিময়ে ৪৫ দিনের মধ্যে অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়ার বিজ্ঞাপন প্রচার করে। এতে ভুক্তভোগী মোঃ আওলাদ হোসেন সহ অপর চারজন অস্ট্রেলিয়া যাওয়ার বিষয়ে সম্মত্তি প্রকাশ করে প্রতারক চক্রের সাথে যোগাযোগ করে। পরবর্তীতে প্রতারিত চারজন তাদের কে বিভিন্ন ব্যাংকের একাউন্টের মাধ্যমে প্রতারক চক্রকে ৩৮ লাখ প্রদান করে। এক পর্যায়ে প্রতারক চক্রটি প্রতারিত ভুক্তভোগী চারজনের সাথেই যোগাযোগ বন্ধ করে দেয় । এতে করে প্রতারিতদের মধ্যে নারায়নগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানা সীমান্তের বক্তাবলী ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত আলী মিয়ার পুত্র মোঃ আওলাদ হোসেন বাদী হয়ে নারায়নগঞ্জ চিফ জুডিশিয়াল আমলী ২ নং আদলাতে মামলার জন্য আবেদন করেন। আদালত ফতুল্লা মডেল থানাকে মামলাটি রেকর্ড করার জন্য নির্দেশ প্রদান করলে ফতুল্লা মডেল থানা পুলিশ আবেদনটি মামলা হিসেবে  রেকর্ড করেন। মামলা দায়েরর পর মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্ল মডেল থানার উপ-পরিদর্শক নন্দন সরকার তদন্তে নেমে তথ্য প্রযুক্তির সহায়তায় প্রতারক চক্রটিকে চিন্থিত করে অবস্থান নিশ্চিত হয়ে রোববার ভোর সকালের দিকে নীলফামারীস্থ নিজ বাড়ী  থেকে এজাহার নামীয়  আসামী মোঃ এনামুল হক ওরফে আব্দুল সাত্তার, মোঃ আবুল কালাম ওরফে আশরাফ ওরফে রেজাউল করিম এবং তদন্ত স্বাপেক্ষে  প্রতারনার সাথে জড়িত থাকার অভিযোগে মোঃ ইসলাম ওরফে পরাণ কে গ্রেফতার করে। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ,বিপুল পরিমান জাল ভিসা, বিমানের ১০ টি জাল  টিকিট,চারটি চেক বই,বিভিন্ন মোবাইল কোম্পানীর ১৫ টি সিম কার্ড,২ টি ভিসা কার্ড সহ নগদ তিন লাখ টাকা উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান,আদালতের নির্দেশে আগস্ট মাসের ২৬ তারিখে ফতুল্লা থানায় নিয়মিত মামলা রুজু হয়।মামলার পর তদন্তে করে তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ প্রতারকচক্রের অবস্থান নিশ্চিত হয়ে নীলফামারী থেকে রোববার প্রতারক চক্রটির মূল হোতা সহ  তিনজকে গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে  বিপুল পরিমান জাল ভিসা, জাল বিমানের টিকটি,একটি ল্যাপটপ,নগদ অর্থ, সিম কার্ড, সাদা খালি স্ট্যাম্প উদ্ধার করে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি