শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৫৯

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     চাঁদাবাজ সোহাগের বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি
চাঁদাবাজ সোহাগের বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি
  সর্বশেষসারাদেশআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

প্রেস বিজ্ঞপ্তি: বন্দরে সন্ত্রাসী ও চাঁদাবাজের বিরুদ্ধে পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে দৈনিক আজকের নীরবাংলা পত্রিকার স্টাফ রিপোর্টার, বন্দর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও আমাদের সংগ্রাম পোর্টালের সম্পাদক মাহাবুব হোসেন ডালিমকে হত্যার হুমকি দিয়েছে কাজী সোহাগ ও তার সাঙ্গ পাঙ্গরা।
বুধবার (৪ ডিসেম্বর) সাংবাদিক মাহাবুব হোসেন ডালিম বাদী হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন। জিডি নম্বর- ১৯০।
জানা যায়, সম্প্রতি সন্ত্রাস, চাঁদাবাজ কথিত বিএনপির নেতা কাজী সোহাগের বিরুদ্ধে নারায়ণগঞ্জের স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। যার সাথে ওই প্রতিবেদকের কোন সংশ্লিষ্টটা নেই। সোমবার ২ ডিসেম্বর এদিন রাতে উইলসন রোড এলাকায় চাঁদাবাজ সোহাগ ও তার বাহিনীর সদস্যরা সাংবাদিক মাহাবুব হোসেন ডালিমকে অকথ্য ভাষায় গালাগালিসহ গুম করে হত্যার হুমকি দেয়।
এই ঘটনায় তিনি বন্দর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদকসহ সকল সদস্যদেকে অবগত করে বুধবার তার জীবনের নিরাপত্তা চেয়ে বন্দর থানায় একটি জিডি করেন।
এ বিষয়ে মাহাবুব হোসেন ডালিম বলেন, ‘সংবাদ প্রকাশ করায় অভিযুক্তরা আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। একই সঙ্গে আমাকে মেরে গুম করে ফেলবো এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। এমতাবস্থায় আমি ও আমার পরিবারের সদস্যরা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।’
মাহাবুব হোসেন ডালিম বলেন, চাঁদাবাজির অভিযোগে কাজী সোহাগের বিরুদ্ধে প্রতিনিয়তই সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের জের ধরে আমাকে নানা ভাবে হয়রানী সহ আমাকে গুম করে হত্যার হুমকি দেয়।
এ বিষয়ে আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমার জীবনের নিরাপত্তা চেয়ে একটি জিডি করেছি।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি