শহর প্রতিনিধি
চাকুরীর প্রলোভন দেখিয়ে নারায়ণগঞ্জ শহরের কালীবাজার স্বর্ন পট্টি এলাকায় নির্মানধীন বিল্ডিংয়ে ২য় তলার একটি কক্ষে ১৩ দিন আটকীয়ে দুই বান্ধবীকে ধর্ষণের অভিযোগে মো: শহীদ (৪৫) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ ।
সোমবার দুই কিশোরীর মধ্যে এক কিশোরী বাদী হয়ে শহীদকে আসামি করে নারী ও শিশু নিযার্তন আইনে মামলা দায়ের করে ।এর আগে রোববার রাতে ৯৯৯ কর পেয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ দুই কিশোরীকে উদ্ধার করে ।
গ্রেফতারকৃত শহীদ শহরের কালীবাজার স্বর্ন পট্টি এলাকার মৃত. শরীফ উদ্দিনের ছেলে ।
মামলা সূত্রে জানান গেছে , শহরের কালীবাজার স্বর্ন পট্টি এলাকায় কাপড় ক্রয় করতে এসে পরিচয় হয় শহীদের সাথে ।পরে মোবাইল নম্বার আদান প্রদান হয় তাদের ।কথা হত প্রায় সময় ।গত ৪ মাস আগে মোবাইলে ডেকে এনে কিশোরীকে ধর্ষণ করে শহীদ ।পরে আবার চাকুরীর প্রলোভণ দেখিয়ে ২২ স্পেটেম্বর একই স্থানে ডেকে আনে শহীদ পরে ১৩ দিন আটকীয়ে দুই বান্ধবীকে ধর্ষণ করে ।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত ওসি নাছির আহম্মদ জানান, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে ।আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে ।মামলাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে ।