শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১১:৫৫

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     জনগণ বিএনপিকে ভোট দিতে অপেক্ষায় আছেন
জনগণ বিএনপিকে ভোট দিতে অপেক্ষায় আছেন
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

সোনারগাঁ প্রতিনিধি:
দেশের জনগন বিএনপিকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। আওয়ামীলীগ দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। জনগন ভোট দিতে পারেনি। রাতের আধারে জনগনের ভোট চুরি করে তাদের পালিত ক্যাডার ও প্রশাসনের মাধ্যমে ভোট চুরি করেছে। ফলে তারা নিজের ভোট দিতে পারেননি। এখন ভোটের অপেক্ষায় রয়েছেন। নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সোনারগাঁ উপজেলা বিএনপি সহ-সভাপতি আল মুজাহিদ মল্লিক গতকাল শনিবার সকালে জামপুর ইউনিয়নের বস্তল এলাকায় বিএনপি ধানের শীষ প্রতীক সম্বলিত টি-শার্ট ও ক্যাপ বিতরণকালে এসব কথা বলেন। তিনি বলেন,আওয়ামীলীগ মৃত ব্যাক্তিদের ভোটও দিয়েছেন। বহু বছর আগে মারা গিয়েছেন সেই ব্যক্তিদের ভোটের মাধ্যমে তারা ক্ষমতায় গিয়েছেন আওয়ামীলীগ ক্ষমতায় গিয়ে বিএনপিসহ প্রতিপক্ষ দলের নেতাকর্মীদের মিথ্যা ও হয়রানীমূলক মামলায় জেল খাটিয়েছেন। বাড়ি ছাড়া করেছেন। বর্তমানে তারা মানুষ হত্যা করে দেশ ছেড়ে পালিয়েছেন।
তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ৩১ দফা আগামীর স্বনির্ভর বাংলাদেশের প্রতিচ্ছবি। আগামীর বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে সে লক্ষ্যে ৩১ দফা প্রচার করছেন।
এসময়জামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি তাহের আলী, সুলতান আল মামুন, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম,কাউছার হামিদ, দপ্তর সম্পাদক আল আমিন মিয়া, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমানউল্লাহ, সাধারণ সম্পাদক আনছর আলীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি