বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে এ রায় দেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আড়াইহাজারের উজান গোবিন্দী এলাকার মো. মোবারক হোসেনের ছেলে সাদিকুর রহমান ওরফে সাদি (২৭)।
মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালে ২ জুলাই রাতে ভাবি রাজিয়া সুলতানা কাকলীর কাছে টাকা ধার চান সাদিকুর। এ সময় রাজিয়া টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করেন সাদিকুর । পরে রাজিয়া ঘুমন্ত ছেলে তালহাকেও (৮) কুপিয়ে হত্যা করে আলমারিতে রাখা স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় পরদিন নিহত রাজিয়ার মা তাসলিমা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় মামলা করেন। পরে মামলার তদন্তে দেবর সাদিকুরের সংশ্লিষ্টতা পাওয়া যায়। এরপর তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বিচার কাজ শেষ করে আজ এই রায় দেন আদালত।
বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান।