শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:২৫

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     ডাইং কারখানায় গ্যাস চেম্বারে বিস্ফোরণে ৬ শ্রমিক দগ্ধ
ডাইং কারখানায় গ্যাস চেম্বারে বিস্ফোরণে ৬ শ্রমিক দগ্ধ
  সর্বশেষপ্রধান সংবাদঅর্থ ও বাণিজ্য || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
 শহর   প্রতিনিধি :
নারায়ণগঞ্জের বিসিকে শিল্প নগরীর  এমএস ডাইং, প্রিন্টিং এন্ড ফিনিশিং ও ফেয়ার এ্যাপারেলস  কারখানার মধ্যবর্তী আরএমএস (গ্যাস চেম্বার রুমে) বিস্ফোরণে গ্যাসের কাজে নিয়োজিত ছয় শ্রমিক দগ্ধ হয়েছে। রোববার সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
 গুরুতর আহত অবস্থায় তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন, কারখানাটির শ্রমিক আলআমিন (৩০), আজিজুল্লা (৩২), সেলিম (৩৫), জালাল মোল্লা (৪০), নাজমুল হুদা (৩৫) এবং সিকিউরিটি গার্ড সুপারভাইজার নুর মোহাম্মদ (৩৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, এমএস ডাইং ও ফেয়ার এ্যাপারেলস কারখানার গ্যাসের চেম্বার রুমের সংস্কার কাজ করছিল গ্যাস ঠিকাদারের মাধ্যমে। কিন্তু কাজ করার সময় গ্যাসের লাইন বন্ধ না করে গ্র্যান্ডিং মেশিন দিয়ে  লোহার পাইপ কাটার সময় হঠাৎ আগুন ধরে যায়। এতে বিস্ফোরণ ঘটে। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় গ্যাস চেম্বার রুম। এ সময় শ্রমিকরা চিৎকার চেঁচামেচি শুরু করলে চেম্বার আর এস রুমের সামনে পাইপের ঝালাই দেওয়া কাজ করা শ্রমিকরা দ্রুত তাদের উদ্ধার করে। পরে কারখানা কর্তৃপক্ষ এম্বুলেন্স ডেকে এনে দ্রুত তাদের ঢাকা জাতীয় বার্ন এন্ড প্লাষ্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। সকাল সাড়ে ৮টার দিকে সেই রুমে গ্যাস লাইন থেকে বিকট একটি বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই দাউদাউ করে আগুন জ্বলে উঠে। এতে তাদের ৬ জনের শরীর ঝলসে যায়।
দগ্ধদেরকে সহকর্মীরা সঙ্গে সঙ্গে উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদেরকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। দগ্ধদের মধ্যে জালাল মোল্লার শরীরে ১৪ শতাংশ, আজিজুলে ৯ শতাংশ, নাজমুলের ২৮, সেলিম মিয়ার ১০ শতাংশ  আল আমিনের ১৭ ও
নুর মোহাম্মদের শরীরে ২ শতাংশ দগ্ধ হয়েছে। ২ জনের শ্বাসনালী পুড়ে গেছে, তারা আইসিউতে রয়েছে।
ফতুল্লার বিসিক শিল্প নগরী ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার আব্দুল হালিম জানান, ডাইংয়ের গ্যাসের আরএমএস রুমে থাকা গ্যাসে স্পার্ক হয়ে বিস্ফোরণ ঘটে। দগ্ধদের মধ্যে পাঁচজন এম এস ডাইংয়ের এবং একজন ফেয়ার এপারেলস নামের পাশের আরেকটি কারখানার শ্রমিক। ফায়ার সার্ভিস ঘটনার বিস্তারিত তদন্ত করছে বলে জানান তারা।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি