নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ সিদ্ধিরগঞ্জ জালকুড়ি এলাকায মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৬ কেজি গাজাঁ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ।
শনিবার রাতে সিদ্ধিরগঞ্জ জালকুড়ি পাওয়ার হাউজ পশ্চিম পাশে খালেদার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে ।
গ্রেফতারকৃত মো: আল আমিন বরিশাল জেলার বানারীপাড়া থানা ধারালিয়া পাড়া এলাকার মো: ইকবাল হোসেনের ছেলে ।
ডিবির ইন্সেপেক্টর এনায়েত জানান,দীর্ঘ দিন যাবৎ মো: আল আমিন দেশের সিমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থানে পাইকারী বিক্রি করত ।শনিবার রাতে গোপন সংবাদে জানতে পায় আল আমিন মাদক নিয়ে সিদ্ধিরগঞ্জ মহানগর জালকুড়ি এলাকায় মাদক নিয়ে অবস্থান করছে ।এমন সংবাদের ভিত্তিতে ডিবি উপ-পরির্দশক শরিফুল হাসানের নেতৃত্বে একটি চৌকশ টিম অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয় ।