শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:২৬

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া ৪৫ টাকা নির্ধারণের দাবি
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া ৪৫ টাকা নির্ধারণের দাবি
  সর্বশেষপ্রধান সংবাদঅর্থ ও বাণিজ্য || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

শহর প্রতিনিধি: ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী ননএসি বাসের ভাড়া সর্বোচ্চ ৪৫ টাকা এবং এসি বাসের ভাড়া ৫৫ টাকা নির্ধারণের দাবি জানিয়েছে নারায়ণগঞ্জ যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। মঙ্গলবার বিকেলে চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সমাবেশে তারা এই দাবি জানান। আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই ভাড়া কার্যকর করার জন্য তাগিদ দেন সংগঠনটির নেতারা। সংগঠনের আহ্বায়ক সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি বলেন, ‘শেখ হাসিনা ছিলেন পরিবহন মালিকবান্ধব। তিনি মালিকবিরোধী কোনো পদক্ষেপ নিতে পারতেন না। তার আত্মীয়স্বজন, পরিবহনের সাথে যুক্ত থেকে বাংলাদেশের মানুষদের জিম্মি করে রেখেছে। বারবার বলার পরও এ থেকে পরিত্রাণ পাওয়া যায়নি। আওয়ামী লীগ সরকার বিআরটিএ’র মাধ্যমে যে হিসেব উপস্থাপন করেছে তা গণবিরোধী, মালিকদের স্বার্থরক্ষার।’ তিনি আরও বলেন, ‘পরিবহনকে যেহেতু এখন চাঁদা দিতে দিতে হয় না, সেহেতু ভাড়া কমাতে হবে। গত মাসে টিআইবি সংবাদ সম্মেলনে করে বলেছে, সরকার পরিবহন ভাড়া যেভাবে নির্ধারণ করে তা অবৈধ, বেআইনি। আমরা জেলা প্রশাসকের সাথে বসেছিলাম, তারা ১৫ দিনের সময় চেয়েছিলেন। আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে ভাড়া কমাতে হবে। ঢাকা-নারায়ণগঞ্জ রুটের নন-এসি বাসের ভাড়া সর্বোচ্চ ৪৫ টাকা এবং এসি বাসের ভাড়া সর্বোচ্চ ৫৫ টাকা নির্ধারণ করতে হবে।’ শিক্ষার্থীদের জন্য বাসভাড়া অর্ধেক করতে হবে বলেও দাবি জানান রফিউর রাব্বি। সংগঠনটির সদস্যসচিব ধীমান সাহা জুয়েলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, খেলাঘর আসরের সাবেক সভাপতি রথীন চক্রবর্তী, কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, ন্যাপের জেলা সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল, সাবেক সভাপতি ভবানী শংকর রায়, ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক হিমাংশু সাহা, বাসদ নেতা আবু নাঈম খান, গণসংহতি আন্দোলনের তরিকুল সুজন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি