শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:২৬

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     ত্বকী হত্যা মামলায় আরও এক আসামি গ্রেফতার
ত্বকী হত্যা মামলায় আরও এক আসামি গ্রেফতার
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জে মেধাবী শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার সাথে জড়িত থাকার অভিযোগে এক জনকে গ্রেফতার করেছে র‌্যাব।
মঙ্গলবার সকালে তাকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত আসামি পারভেজকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।এর আগে সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে শহরের চাষাঢ়া এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে।সে আলি হোসেনের ছেলে ইয়ার মোহাম্মদ পারভেজকে।
দুপুরে র‌্যাব-১১ ব্যাটালিয়ান সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে।
এর আগে গত ৮ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ত্বকী হত্যার ঘটনায় জড়িত অভিযোগে সাফায়েত হোসেন শিপন, মামুন মিয়া, কাজল হাওলাদার ও জামশেদ শেখ নামে আরও চারজনকে গ্রেফতার করে র‌্যাব।

গ্রেফতার চারজনই নারায়ণগঞ্জের প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী বলে র‍্যাব জানিয়েছে। তাদের মধ্যে জামশেদ শেখ আজমেরী ওসমানের ব্যক্তিগত গাড়িচালক।

গ্রেফতারদের মধ্যে আসামি কাজল হাওলাদার ত্বকী হত্যার ঘটনায় গত রোববার (১৫ সেপ্টেম্বর) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে আদালতের নির্দেশে ওইদিনই তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

অপর তিন আসামি সাফায়েত হোসেন শিপন, মামুন মিয়া ও জামশেদ শেখ জিজ্ঞাসাবাদের জন্য আদালতের নির্দেশে দ্বিতীয় দফায় তিনদিনের রিমান্ডপ্রাপ্ত হয়ে বর্তমানে র‌্যাব হেফাজতে রয়েছেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ বিকেলে নারায়ণগঞ্জ শহরের শায়েস্তা খান রোডের বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয় মেধাবী শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকী। ঘটনার দুদিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহত ত্বকীর বাবা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি বাদী হয়ে সদর মডেল থানায় হত্যা মামলা করেন। শুরুতে থানা পুলিশ মামলাটির তদন্ত করলেও পরবর্তীতে উচ্চ আদালতের নির্দেশে মামলার তদন্তভার হস্তান্তর করা হয় র‌্যাব-১১ কে। পরে র‌্যাবের তদন্তে ত্বকী হত্যায় নারায়ণগঞ্জের প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমান এবং তার সহযোগীদের সম্পৃক্ততার তথ্য প্রকাশ পায়।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি