শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:২১

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     ত্বকী হত্যা মামলার আসামি একজন দিল জবানবন্দি বাকি ২ জন রিমান্ডে
ত্বকী হত্যা মামলার আসামি একজন দিল জবানবন্দি বাকি ২ জন রিমান্ডে
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জের আলোচিত মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় গ্রেফতার কাজল হাওলাদার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

রোববার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক (ওসি) আবদুর রশিদ এর সত্যতা নিশ্চত করে বলেন, তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় একজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেছেন আদালত।

একই সাথে ত্বকী হত্যায় গ্রেফতার অপর ২ আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য আরও ৩ দিনের রিমাণ্ডে নিয়েছে র‌্যাব।
রিমাণ্ডপ্রাপ্তরা হলেন- সাফায়েত হোসেন শিপন ও মামুন মিয়া। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আবারো ৫ দিনের রিমাণ্ড আবেদন জানিয়ে আদালতে উপস্থিত করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলী উভয় পক্ষের শুনানি শেষে ৩ দিন করে রিমাণ্ড মঞ্জুর করেন। সেইসাথে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন।
এর আগে, গত ৯ সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে ৬ দিনের রিমাণ্ড মঞ্জুর করা হয়েছিল। তার আগে গত ৮ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ থেকে সাফায়েত হোসেন শিপন ও মামুন মিয়াকে এবং ঢাকার ধানমন্ডি থেকে কাজল হাওলাদারকে গ্রেফতার করে মামলার তদন্ত সংস্থা র‌্যাব। সেইসাথে গত ১১ সেপ্টেম্বর ঢাকার মিরপুর থেকে গ্রেফতার করা হয় মামলার প্রধান আসামী আজমেরী ওসমানের সাবেক গাড়ি চালক জামশেদ শেখকে। জামশেদ শেখ এখনও র‌্যাবের রিমাণ্ডে রয়েছে।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট প্রদীপ ঘোষ বাবু বলেন, এটি একটা চাঞ্চল্যকর হত্যা মামলা। এই মামলার ন্যায় বিচারের স্বার্থে তদন্তকারী সংস্থা তাদের জিজ্ঞাসাবাদ করছেন। আসামী পক্ষ তাদের জামিন আবেদন করেছিলেন। আমরা জামিনের বিরোধিতা করেছি। সেইসাথে আদালত উভয় পক্ষের শুনানি শেষে রিমাণ্ড মঞ্জুর করেন। আমরা ত্বকী হত্যা মামলায় ন্যায় বিচার প্রত্যাশা করছি।

প্রসঙ্গত, ২০১৩ সালের ৬ মার্চ নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়ক থেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় তানভীর মুহাম্মদ ত্বকীকে। এরপর ৮ মার্চ শীতলক্ষ্যা নদী সংলগ্ন কুমুদিনী খাল থেকে তার ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় রফিউর রাব্বী বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেছিলেন।

 

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি