শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৪৪

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     দাদা-বাবা কবর জিয়ারতে মা’র ‍বুকে জাকির খান
দাদা-বাবা কবর জিয়ারতে মা’র ‍বুকে জাকির খান
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
শহর প্রতিনিধি
গত ৯৫১ দিন কারাভোগের পর রোববার নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন আলোচিত নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান। সাজা সমাপ্ত ও অন্যান্য জামিনের মুক্তি পাবার রোববার সকাল সাড়ে ১০টায় কারাগার থেকে  মুক্তি পান তিনি।
এ সময় কারাগার প্রধান ফটকের সামনে থেকে হাজারো নেতা-কর্মী ও সমর্থক নিয়ে লিংক রোড হয়ে চাষাড়া ২নং রেলগেইট মন্ডলপাড়া হয়ে দেওভোগ পিতৃক বাড়ীতে যান তিনি।
এ সময় বাড়ির সামনে দাদা সাকিম আলী ও বাবা দৌলত হোসেন খানের কবর জিয়ারত শেষে মা আছিয়া খানমের বুকে  গেলে আবেগ আপ্লুত পরিবেশ সৃষ্টি হয়। ছেলেকে ২২ বছর পর বুকে পেয়েছে কান্নায় ভেঙ্গে পড়ে মা আছিয়া খানম। ওই সময় পাশে জাকির খানের স্ত্রী, তিন ভাই, ছেলে-ভাতিজা চোখে পানিতে কান্নায় স্তব্ধ হয়ে পড়ে।
জাকির খানের মা আছিয়া খানম বলেন, মৃত্যুর আগে ছেলেকে পেয়েছি মহান আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি। আজ থেকে আমার সকল ছেলেরা সামনে থাকবে-এর চেয়ে আনন্দ আর কিছু হতে পারে না। জাকির কোন সময়ে অপরাধ করতে পারে না। ওর উপর হিংসা করে আমার বুক থেকে দূরে রাখা হয়েছে।
এদিকে বাবা কে পেয়ে ছেলে কারগিল খান বলেন, আজ পৃথিবীর সবচেয়ে দামি জিনিস পেয়েছি। বাবা কখনো প্রকাশ্যে বুকে ধরতে পারি নাই। আজ বাবা (জাকির খান) কে নিয়ে হাজারো হাজারো ভালোবাসা মানুষ নিয়ে পেয়েছি। সকল বাবাদের কাছে আমার বাবা’র জন্য দোয়া চাই।
অন্যদিকে কারামুক্ত জাকির খান বলেন, দীর্ঘ বছর পর আজ আমার মা’র হাতে ভাত খাবো। মাকে দেখে আজ পৃথিবীর সুন্দর্য দেখতে পাচ্ছি। নারায়ণগঞ্জবাসীর কাছে আমি চির ঋণী হয়ে পড়েছি। আমার শরীরের চামড়া কেটে দিলেও সেই ঋণ শোধ করা সম্ভব না। আমি নারায়ণগঞ্জবাসীর সকলের কাছে দোয়া ও সহযোগিতা চাই। সকল নেতা-কর্মী ও সমর্থক কাছে আমার আন্তরিক ভালোবাসা ও দোয়া রইল।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি