শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:২১

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই
দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লায় গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে শাহাদাত হোসেব নামের এক সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে গেছে। এ ঘটনায় একই গ্যারেজে থাকা একটি প্রাইভেট কারও আংশিক ক্ষতি হয়েছে।
ঘটনাটি ঘটে শনিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে ফতুল্লা মডেল থানা এলাকার হরিহর পাড়া শিষ মহল এলাকায়।
ভুক্তভোগী সাংবাদিক শাহাদাত হোসেন রোববার দুপুরে ফতুল্লা মডেল থানায় এ ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, তিনি স্ব-পরিবারে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন এবং প্রতিদিনের মতো ২৮ ফেব্রুয়ারি শনিবার রাত সাড়ে ৭টার দিকে তার ব্যবহৃত রিগ্যাল এজেএস ১৬০ সিসি (ওয়ান টেস্ট) মোটরসাইকেলটি বাসার নিচতলার গ্যারেজে রাখেন। গ্যারেজটিতে অন্যান্য ভাড়াটিয়াদের প্রাইভেট কার ও মোটরসাইকেলও রাখা ছিল। রাত আনুমানিক আড়াইটার দিকে হঠাৎ গ্যারেজে আগুন লাগে। চিৎকার শুনে তিনি ও অন্যান্য ভাড়াটিয়ারা নিচে নেমে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় গ্যারেজের বাহিরের গেইট তালাবদ্ধ অবস্থায় ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।
তিনি অভিযোগে আরও জানান, ধারণা করা হচ্ছে—অজ্ঞাতনামা ২ থেকে ৩ জন দুর্বৃত্ত পূর্বশত্রুতার জেরে গ্যারেজের বাইরে থেকে গ্যাস বা পেট্রল নিক্ষেপ করে অগ্নিকাণ্ড ঘটায়।
অগ্নিকাণ্ডে তার মোটরসাইকেলটি সম্পূর্ণ পুড়ে গিয়ে আনুমানিক ২ লাখ ৪০ হাজার টাকা ক্ষতি হয়। এছাড়া একই গ্যারেজে থাকা ভাড়াটিয়া মাহফুজ আলমের সাদা রঙের একটি প্রাইভেট কার (রেজি: ঢাকা মেট্রো-গ-৩৩-২৭৫২) এর ডান পাশের সামনের অংশ পুড়ে আনুমানিক ১ লাখ ৫০ হাজার টাকা ক্ষতিগ্রস্ত হয়।
অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর দুর্বৃত্তদের নাম-ঠিকানা সংগ্রহ ও বাসা মালিকের সঙ্গে আলোচনার কারণে থানায় অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বল জানান।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি