শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:২০

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     নগরীকে পরিচ্ছন্ন ও জলাবদ্ধতা নিরসনে ভূমিকা রাখতে দোকানদের উদ্বুদ্ব করলো খোরশেদ
নগরীকে পরিচ্ছন্ন ও জলাবদ্ধতা নিরসনে ভূমিকা রাখতে দোকানদের উদ্বুদ্ব করলো খোরশেদ
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

শহর প্রতিনিধি

নগরীর জলাবদ্ধতা নিরসন ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়তে রাস্তা ও ড্রেনে পলিব্যাগ না ফেলতে নগরবাসী ও দোকানদারদের উদ্বুদ্ধকরণ কর্মসূচি হাতে নিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। সেই লক্ষ্যে সামাজিক সংগঠন ওর্য়াকিং ফর বেটার নারায়ণগঞ্জ এর উদ্যোগে সোমাবার ১৩ অক্টোবর বিকেলে নগরীর চাষাঢ়া থেকে কালীরবাজার ফ্রেন্ডস্ মার্কেট পর্যন্ত ফুটপাতের হকার এবং বিভিন্ন মার্কেটের দোকানদের মাঝে গার্বেজ ব্যাগ বিতরণ করা হয়েছে।

এ সময় মাকুসুদুল আলম খন্দকার খোরশেদ প্রতিটি দোকান মালিকের সাথে কথা বলেন। তাদের এবং নগরবাসীর উদ্দেশ্যে বলেন, এই শহর আপনার আমার শহর, এই শহরেই যেহেতু আমাদের সকলের রুটি রুজির ব্যবস্থা হয়েছে তাই এই শহরকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সকলের। আপনারা আপনাদের বিক্রি পন্যের সাথে থাকা পলিথিন ব্যাগ রাস্তা যেখানে সেখানে ফেলে দিবেন না। এতে করে রাতের বেলায় আপনাদের ফেলে দেওয়া পলিথিন গুলো ড্রেনের মুখে গিয়ে প্রবেশ করে ফলে দেখা যায় নগরীতে ৫ মিনিটের বৃষ্টিতে দুই দিনের জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আপনারা পরিত্যক্ত পলিথিন গুলো স্বযতেœ একটি ব্যাগে রাখবেন। রাত এক জায়গায় রেখে দিবেন সিটি কর্পোরেশনের লোকরা এসে নিয়ে যাবে। এতে করে পলিথিন গুলোও যেমন ড্রেনের মুখে প্রবেশ করবে না তেমনি সিটি কর্পোরেশনের কর্মীদের পলিথিন গুলো সংগ্রহ করতে খুব বেশি কষ্ট করতে হবেনা।
এছাড়াও আপনারা আরো একটি ব্যবস্থা নিতে পারেনা। আপনারা মার্কেটের সবাই মিলে পলিথিন গুলো জমিয়ে রেখে মাস শেষে বিক্রি করে দিতে পারেন। এতে করে পলিথিন বিক্রি টাকা আপনারা মার্কেটের দারোয়ান, পরিচ্ছন্ন কর্মী অথবা কোন গরীব মানুষের মাঝে দান করতে পারেন। এতে করে যেমন আপনার নগরী পরিচ্ছন্ন রাখতে ভূমিকা রাখলেন অন্যদিকে দানের একটি সোয়াব আপনার খাতায় জমা হবে।
নগরবাসীকে উদ্বুদ্ধ করার পাশাপাশি টিম খোরশেদের পক্ষ থেকে সকল দোকানদারদের একটি করে গার্বেজ ব্যাগ বিতরণ করা হয়। টিম খোরশেদ থেকে দেওয়া ওই গার্বেজ ব্যাগে পরিত্যক্ত পলিথিন গুলো জমিয়ে রাখার পরামর্শ দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, শওকত খন্দকার, নাজমুল কবীর নাহিদ, জুয়েল রানা, সুমন ভূইয়া, মো. মুসা, ওসমান গনি, রানা মুন্সী, মো. মিঠু, কাওসার জুলহাস, জামাল হোসেন, নুরুল্লাহ খন্দকার, মাসুম খন্দকার, মাসুদ আহমেদ, রাজীব হোসেন, মহিউদ্দিন সহ অর্ধশতাধিক নেতাকর্মী।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি