শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:২৪

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     নারায়ণগঞ্জের আলোচিত সাধন হত্যা মামলায় একবন্ধু যাবজ্জীবন দুই বন্ধুর মৃত্যুদণ্ড
নারায়ণগঞ্জের আলোচিত সাধন হত্যা মামলায় একবন্ধু যাবজ্জীবন দুই বন্ধুর মৃত্যুদণ্ড
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ৩ মার্চ, ২০২৪

শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার আলোচিত সাধন মিয়া হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন কারাদণ্ড সহ দুই জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুইজনকে ১ লাখ টাকা করে জরিমানা এবং অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার (৩ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক মোহাম্মদ আক্তারুজ্জামান ভূইয়া এই রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার সময়ে আসামীরা আদালতে অনুপস্থিত ছিলেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হলেন- সোনারগাঁয়ের পূর্ব কান্দারগাঁও এলাকার জজ মিয়ার ছেলে রাসেল (৩৪) এবং মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- একই এালাকার মো. আব্দুর রহমান সরকারের ছেলে মো. শামীম (৪৬) ও আব্দুল মান্নানের ছেলে মো. আল আমিন (৩৫)।

কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান এর সত্যতা নিশ্চিত করে বলেন, ২০১৪ সালের ১৭ জুন নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার একটি হত্যায় এক জনের যাবজ্জীবন কারাদণ্ড সহ দুই জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই মামলাটি বেশ চাঞ্চল্যকর ছিলো। ভিকটিমের পরিবার এই রায়ে সন্তোষ প্রকাশ করছেন।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. শামীম হোসাইন বলেন, সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও ফয়জুল হকের ছেলে সাধনকে ২০১৪ সালের ১৭ জুন রাতে ভুরভুরিয়া এলাকায় গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। যা সোনারগাঁসহ নারায়ণগঞ্জজুড়ে বেশ আলোড়ন সৃষ্টি হয়। সেই সাথে এই ঘটনার পরের দিন নিহত সাধনের মা জয়তুন নেছা বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি হত্যা মামলা করেন।

তিনি আরো বলেন, এই মামলায় নিহত সাধনের দুই বন্ধু শামীম ও আল আমিনকে গ্রেফতার করা হলে তাদের স্বীকারোক্তিতে এ হত্যাকাণ্ডে ৪ জনের নাম উঠে আসে। অন্যরা হলো রাসেল ও মোহাম্মদ আলী। পরবর্তীতে আসামি মোহাম্মদ আলীকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে। বর্তমানে এ মামলায় তিনজন আসামি ছিলো। এই মামলায় বিচার কার্যক্রম শেষে ১৯ জন স্বাক্ষীর সাক্ষপ্রমাণের ভিত্তিতে আদালত এই রায় প্রদান করেছেন।

 

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি