শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:২১

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     নারায়ণগঞ্জের দুর্গাপূজার ২২৪ মণ্ডপে আর্থিক অনুদান প্রদান 
নারায়ণগঞ্জের দুর্গাপূজার ২২৪ মণ্ডপে আর্থিক অনুদান প্রদান 
  সর্বশেষপ্রধান সংবাদধর্ম || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
শহর  প্রতিনিধি
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, সরকার দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পালনের জন্য সকল প্রস্তুতি নিয়েছে। সরকার পুলিশ, র‍্যাব এবং সামরিক বাহিনীর মাধ্যমে সার্বিক নিরাপত্তা ব্যবস্থার তত্ত্বাবধান করছে এবং শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করছে। এছাড়া, পূজা মণ্ডপগুলোতে স্বেচ্ছাসেবক ও পাহারাদার নিয়োগের নির্দেশনা দেওয়া হয়েছে।
শনিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার ২২৪টি দূর্গাপূজার আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এ কথা বলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, সরকার পূজা মণ্ডপগুলোর জন্য চাল বরাদ্দ করেছে এবং অন্যান্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে। পূজার সময় সাহসের সঙ্গে বুক ফুলিয়ে দুর্গাপূজা উদযাপন করতে পূজার্থীদের উৎসাহিত করা হয়। পূজা উদযাপন কমিটিগুলোকে মণ্ডপের বাইরে কোনো অপকর্ম না করার জন্য সচেতন থাকতে হবে।
এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সমির বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হোসাইন, জেলা-মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও জেলার বিভিন্ন পূজা মণ্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি