শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:২২

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা নদীর তীরে বিআইআইডব্লিউটিএ’র ৩৫ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে হামলা ২ জন আটক জরিমানা 
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা নদীর তীরে বিআইআইডব্লিউটিএ’র ৩৫ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে হামলা ২ জন আটক জরিমানা 
  সর্বশেষপ্রধান সংবাদ || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪
শহর প্রতিনিধি
নারায়ণগ‌ঞ্জের সোনারগা‌ঁয়ের মেঘনা নদী‌র তী‌রে চর কিশোরগঞ্জ ও চর হোগলা এলাকায় বিআইড‌ব্লিউটিএর অ‌বৈধ স্থাপনা উচ্ছেদ অ‌ভিযানে ৫ টি  দুতলা টিনসেড রেস্টুরেন্ট ১২ টি দোকান, বালুর গদি সহ ৩৫ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। চর কিশোরগঞ্জে উচ্ছেদ অভিযানকালে বাধাঁ দিয়ে হামলা চালালে ২ জনকে আটক করে জরিমানা করা হয়েছে।
বুধবার ৩১ জানুয়ারী বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাছলিমা আক্তারের নেতৃত্বে সকাল ১১টা থে‌কে উচ্ছেদ অভিযান শুরু হয়ে বিকেল চারটায় অভিযান শেষ হয়।
চর কিশোরগঞ্জ ফেরিঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সময়  অ‌বৈধ দখলদারদের বাঁধা ও হামলার সম্মু‌খিন হন। পরে রেস্টুরেন্ট মালিক শ্রমিক ও এলাকাবাসি উত্তেজিত হয়ে অভিযানে হামলা চালিয়ে ঢিল ছুরে একটি ভেকু ভাংচুর করে। এসয় কিছুক্ষন উত্তেজনা বিরাজ করে। পরে পুলিশ গিয়ে দুজনকে আটক করলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। অভিযানে রূপসী চাইনিজ রেস্তরাঁ, দি মুন লাইট ক্যাফে এন্ড রেস্তরাঁ, ওয়াটার ক্রুস রেস্তরাঁ, দি ফুডল্যান্ড রেস্তরাঁ রয়েছে। অভিযানকালে আরো উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র মেঘনাঘাট নদীবন্দরের উপপরিচালক শরীফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উচ্ছেদ অভিযানে হামলা চালানোর অভিযোগে বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাছলিমা আক্তার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটককৃত ১ জনকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। দণ্ডপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চর কিশোরগঞ্জের মনির হোসেনের পুত্র।
এ অভিযানের বিষয়ে বিআইডব্লিউটিএ মেঘনা ঘাট নদী বন্দরের উপ পরিচালক  মোঃ শরিফুল ইসলাম জানিয়েছেন, হাই কোর্টের নির্দেশে এ উচ্ছেদ অভিযান চলমান থাকবে। তিনি জানান, মেঘনা নদীর চরকিশোরগঞ্জ ফেরিঘাট এলাকা থেকে সোনারগাঁওয়ের বৈদ্যের বাজার পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকা পর্যন্ত ১০০ টি অবৈধ স্থাপনা চিহ্নত করে এ উচ্ছেদ অভিযান শুরু করেছে। আটককৃত একজনকে ম্যাজিট্রেট ৩০ হাজার টাকা জরিমানা প্রদান করেছেন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি