শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:২৬

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     নারায়ণগঞ্জে এখনো চাঁদাবাজী হচ্ছে : সারজিস
নারায়ণগঞ্জে এখনো চাঁদাবাজী হচ্ছে : সারজিস
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
শহর প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক সারজিস আলম বলেছেন, এ নারায়ণগঞ্জে অল্প কিছু মানুষ বৃহৎ গোষ্ঠীকে জিম্মি করে গার্মেন্ট, অটো স্ট্যান্ড, মার্কেট থেকে চাঁদাবাজী করছে। ছাত্র জনতা এসব অপকর্ম সমর্থন করে না। ফ্যাসিস্ট হাসিনা সরকাররে আমলেও এসব চাঁদাবাজী হয়েছে।
১৬ বছর পর যদি মানুষ অন্য কোন রূপে এসব কাজ করে তাহলে সেটা গণ অভ্যুত্থানের অর্জনকে ম্লান করে দিবে। তবে আমরা ছাত্র সমাজ যখন প্রয়োজন হবে তখনই প্রয়োজনে আবারো মাঠে নামবে। প্রয়োজন হলে শেখ হাসিনার যদি গড়ে উঠে সেসব ফ্যাসিস্টদের দেশ ছাড়া করবো। আমরা কারো লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহৃত হবো না।
এজন্য আমাদের এখন থেকেই তরুণ ও ছাত্র সমাজকে যোগ্য হিসেবে গড়ে উঠতে হবে। তাই আমাদের প্রধান কাজ হবে পড়াশোনা করা।
১০ মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জে পৌর স্টেডিয়াম মাঠে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। এদিন সকালে তিনি নারায়ণগঞ্জ আসেন। পরে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও আলাদা আলাদা কথা বলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহত কয়েকজনের বাড়িতে গিয়েও সান্ত¡না দেন।
বিকেল ৩টার পর সমাবেশ শুরু হলেও দুপুর থেকেই নারায়ণগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে শিক্ষার্থীরা জড়ো হয়।
তিনি বলেন, এ নারায়ণগঞ্জ নানা কারণে গুরুত্বপূর্ণ। একদা প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জ বিগত ছাত্র আন্দোলনে ব্যাপক ভূমিকা পালন করেছে।
সারজিস বলেন, নারায়ণগঞ্জে আমাদের উপর যারা হামলা করেছে তাদের বিচার না হওয়া পর্যন্ত আমাদের শান্তি হবে না। হোক সেটা শেখ হাসিনা, কিংবা তার দোসর। তাদের বিচার হতেই হবে। আমাদের মনে রাখতে হবে সংসদে পলিসি মেকিংয়ে নারায়ণগঞ্জ থেকে আমরা আরো বেশী দেখতে চাই। কারণ দিনশেষে সবকিছু নির্ধারিত হয় ওই সংসদ থেকে। আমরা আগামীতে নারায়ণগঞ্জ থেকে প্রধানমন্ত্রী দেখতে চাই।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি