শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:২২

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     নারায়ণগঞ্জে এসএসসিতে পাসের হার ৮৮ শতাংশ
নারায়ণগঞ্জে এসএসসিতে পাসের হার ৮৮ শতাংশ
  সর্বশেষপ্রধান সংবাদ‌শিক্ষা ও ক্যাম্পাস || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ১২ মে, ২০২৪

শহর প্রতিনিধি : লতি বছরে নারায়ণগঞ্জে এসএসসিতে এ বছর ৮৮ শতাংশ শিক্ষার্থী পাশ করেছেন। একই সাথে এসএসসি (ভোকেশনাল) এ ৯১ দশমিক ৯৭ শতাংশ ও দাখিলে ৮১ দশমিক ১ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে।

রোববার (১২ মে) জেলা শিক্ষা অফিস এসব তথ্য নিশ্চিত করেছেন। সব মিলিয়ে এবার জেলায় সর্বমোট পাশের হার ৮৭ দশমিক ৬২ শতাংশ।

এবার জেলায় এসএসসিতে ২৯ হাজার ৬৩ শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৫ হাজার ৫৭৭ জন, এসএসসি (ভোকেশনাল) এ ১ হাজার ৫১৯ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ৩৯৭ জন ও দাখিলে ২ হাজার ৬৬০ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২ হাজার ১৫৫ জন।

জেলায় এবার এসএসসিতে জিপিএ ৫ পেয়েছেন ২ হাজার ৭২৮ জন, এসএসসি (ভোকেশনাল) এ ১শ জন ও দাখিলে ২ হাজার ৯৮১ জন।

উপজেলা ভিত্তিক ফলাফলে এবার নারায়ণগঞ্জ সদর উপজেলায় এসএসসিতে ১৩ হাজার ৮২৬ শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ১৩৬ জন, এসএসসি (ভোকেশনাল) এ ৫৫৬ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫১০ জন ও দাখিলে ৮২৮ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭৪৯ জন।

এর মধ্যে এসএসসিতে জিপিএ ৫ পেয়েছেন ১ হাজার ৬৭৩ জন, এসএসসি (ভোকেশনাল) এ ২৮ জন ও দাখিলে ৭৩ জন।

উপজেলা ভিত্তিক ফলাফলে এবার বন্দর উপজেলায় এসএসসিতে ৩ হাজার ১০৩ শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২ হাজার ৬১৭ জন, এসএসসি (ভোকেশনাল) এ ১৪২ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৩২ জন ও দাখিলে ৩২৭ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৪৬ জন।

এর মধ্যে এসএসসিতে জিপিএ ৫ পেয়েছেন ১৬৩ জন, এসএসসি (ভোকেশনাল) এ ১৪ জন ও দাখিলে ২ জন।

উপজেলা ভিত্তিক ফলাফলে এবার সোনারগাঁ উপজেলায় এসএসসিতে ৪ হাজার ১৪১ শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ৬৮৬ জন, এসএসসি (ভোকেশনাল) এ ২৭৫ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৫৬ জন ও দাখিলে ৩২২ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩১৯ জন।

এর মধ্যে এসএসসিতে জিপিএ ৫ পেয়েছেন ২৪১ জন, এসএসসি (ভোকেশনাল) এ ৮ জন ও দাখিলে ৩৪ জন।

উপজেলা ভিত্তিক ফলাফলে এবার আড়াইহাজার উপজেলায় এসএসসিতে ৩ হাজার ২৬৭ শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২ হাজার ৯২৪ জন, এসএসসি (ভোকেশনাল) এ ২৮১ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৬৭ জন ও দাখিলে ৪২৩ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩৭০ জন।

এর মধ্যে এসএসসিতে জিপিএ ৫ পেয়েছেন ২৮৭ জন, এসএসসি (ভোকেশনাল) এ ১৫ জন ও দাখিলে ১৪ জন।

উপজেলা ভিত্তিক ফলাফলে এবার রূপগঞ্জ উপজেলায় এসএসসিতে ৪ হাজার ৭২৬ শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ২১৪ জন, এসএসসি (ভোকেশনাল) এ ২৫৬ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৩২ জন ও দাখিলে ৭৬০ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪৭১ জন।

এর মধ্যে এসএসসিতে জিপিএ ৫ পেয়েছেন ৩৬৪ জন, এসএসসি (ভোকেশনাল) এ ৩৫ জন ও দাখিলে ৩০ জন।

জেলা শিক্ষা অফিসার ইউনুস ফারুকী জানান, এবার এসএসসিতে ৮৮ শতাংশ ও সব মিলিয়ে পাশের হার ৮৭ দশমিক ৬২ শতাংশ।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি